
স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ এবং ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অফ বাংলাদেশ (আইসিএবি) একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। এর মাধ্যমে আইসিএবি-এর নির্দিষ্ট সদস্যদের জন্য এক্সক্লুসিভ প্রায়োরিটি ব্যাংকিং সুবিধা চালু করা হচ্ছে। চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টরা সুশাসন, স্বচ্ছতা, টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করায় সহায়তার পাশাপাশি অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাদের এ অবদানকে স্বীকৃতি দেওয়ার উদ্দেশ্যে তাদের জন্য কাস্টমাইজড ফিনান্সিয়াল ও লাইফস্টাইল সুবিধার একটি প্যাকেজ প্রস্তাব করা হয়েছে।
প্রযোজ্য শর্ত সাপেক্ষে, এখন যোগ্য চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টরা ব্যাংকটির বিশেষ সেবাগুলো উপভোগ করতে পারবেন, যার মধ্যে রয়েছে আইসিএবি সদস্যপদ ও প্র্যাকটিশনার ফি-তে সাশ্রয়, নির্দিষ্ট পণ্যে ক্যাশব্যাক ও ফি মওকুফ, বাছাইকৃত লাইফস্টাইল ও ভ্রমণ সুবিধা, পাশাপাশি বিনামূল্যে ডেবিট কার্ড করার সুবিধা।
এ ছাড়া এ অংশীদারিত্বের আওতায়, যোগ্য আইসিএবি সদস্যরা স্ট্যান্ডার্ড চার্টার্ড-এর বিস্তৃত প্রায়োরিটি ব্যাংকিং সেবাসমূহও উপভোগ করতে পারবেন, যার মধ্যে রয়েছে নিবেদিত রিলেশনশিপ ম্যানেজারের সহায়তা, ব্যাংক্যাসুরেন্স সুবিধা এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড সাদিক-এর মাধ্যমে শরিয়াহ ভিত্তিক ব্যাংকিং সুবিধা।
এ বিষয়ে মন্তব্য করতে গিয়ে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ-এর চিফ এক্সিকিউটিভ অফিসার, এনামুল হক বলেন, ১২১ বছর ধরে স্ট্যান্ডার্ড চার্টার্ড, বাংলাদেশের একটি বিশ্বস্ত সহযোগী হিসেবে কাজ করে আসছে; যার মূল লক্ষ্য হলো ব্যাংকটির অনন্য ও বৈচিত্র্যময় কার্যক্রমের মাধ্যমে ব্যবসা ও সমৃদ্ধির প্রসার ঘটানো। চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টরা পেশাজীবীরা কেবল বাংলাদেশেই নয়, বরং বিশ্বজুড়েই সুশাসন ও স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং ব্যবসায়িক ও নীতিগত কাঠামো সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আইসিএবি-এর সাথে আমাদের এ অংশীদারিত্ব তাদের সেই গুরুত্বপূর্ণ অবদানকে স্বীকৃতি দেয়। এ উদ্যোগের মাধ্যমে আমরা তাদের ব্যক্তিগত আর্থিক ব্যবস্থাপনায় স্বাচ্ছন্দ্য ও কাস্টমাইজড ব্যাংকিং সেবা করতে পারবো। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি