ঢাকা শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

মালিবাগ-খিলগাঁও এলাকায় ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ পরিদর্শন

মালিবাগ-খিলগাঁও এলাকায় ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ পরিদর্শন

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্পের চলমান নির্মাণকাজের অগ্রগতি পর্যালোচনা, প্রকল্প বাস্তবায়ন এলাকায় ক্ষতিগ্রস্ত সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার বর্তমান অবস্থা সরেজমিন পর্যবেক্ষণ এবং জনদুর্ভোগ কমাতে তাৎক্ষণিক করীয় নির্ধারণের লক্ষ্যে গত বুধবার মালিবাগ রেলগেট থেকে খিলগাঁও-বাসাবো এলাকা পর্যন্ত নির্মাণাধীন অংশ পরিদর্শন করেছেন সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ। পরিদর্শনকালে সেতু সচিব নির্মাণকাজের অগ্রগতির পাশাপাশি প্রকল্প এলাকার সড়ক, ড্রেনেজ, জননিরাপত্তা ও নির্মাণ-পরবর্তী নাগরিক সুবিধার বিষয়গুলোকে সমান গুরুত্ব দেওয়ার ওপর জোর দেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত