ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

শিক্ষার্থীদের এআই প্রশিক্ষণ দেবে হুয়াওয়ে

শিক্ষার্থীদের এআই প্রশিক্ষণ দেবে হুয়াওয়ে

বিশ্বজুড়ে ক্রমবর্ধমান প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর উদ্ভাবন খাতে বাংলাদেশের শিক্ষার্থীরা যাতে নিজেদের দক্ষতা দিয়ে জায়গা করে নিতে পারে, তাই বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এআই প্রশিক্ষণ দিতে যাচ্ছে হুয়াওয়ে। এরই ধারাবাহিকতায় সম্প্রতি হুয়াওয়ে ও ইডব্লিউইউ এর মধ্যে একটি মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। যার মাধ্যমে ইডব্লিউইউ-তে হুয়াওয়ে আইসিটি একাডেমি যাত্রা শুরু করবে।

হুয়াওয়ে সাউথ এশিয়ার পাবলিক অ্যাফেয়ার্সের ম্যানেজিং ডিরেক্টর মা বেন এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আশিক মোসাদ্দিক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির (ইডব্লিউইউ) মেইন ক্যাম্পাসে এ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে ইডব্লিউইউ-এর বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. আহমেদ ওয়াসিফ রেজাসহ বিভিন্ন বিভাগের শিক্ষক এবং উভয় প্রতিষ্ঠানের অন্যান্য প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রফেসর ড. মোহাম্মদ আশিক মোসাদ্দিক বলেন, হুয়াওয়ে আইসিটি ও এআই ক্ষেত্রে বিশ্বমানের সক্ষমতা নিয়ে কাজ করছে। আমরা আনন্দিত যে এ প্রতিষ্ঠান আমাদের ক্যাম্পাসে আইসিটি একাডেমি চালু করতে যাচ্ছে।

এ যৌথ উদ্যোগের আওতায় ইডব্লিউইউ-এর প্রফেসররা কোর্স মডিউল, শিক্ষার্থীদের এনরোলমেন্ট এবং তাদের অগ্রগতি তত্ত্বাবধান ও পর্যবেক্ষণ করতে পারবেন। শিক্ষার্থীরা হুয়াওয়ের অনলাইন এআই ট্রেনিং প্রোগ্রামে বিনামূল্যে অংশ নিবে ও নিজেদের সুবিধামতো সেগুলো কোর্সগুলো শেষ করবে। এতে থাকছে বেসিক ম্যাথ, ওভারভিউ অফ এআই, ইন্টেলিজেন্ট কালচারাল কম্পিউটিং, এআই প্রিন্সিপালস অ্যান্ড অ্যাপ্লিকেশনস, এআই টেকনোলজি অ্যান্ড অ্যাপ্লিকেশনস এবং এআই প্রসেসর ডেভেলপমেন্ট কোর্স।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত