
এবি ব্যাংক পিএলসি সম্প্রতি নতুন ডিপোজিট প্রোডাক্ট 'এবি সেঞ্চুরি' উদ্বোধন করেছে। 'শতকেই সমৃদ্ধি' এই প্রতিপাদ্য নিয়ে নতুন এই প্রোডাক্টটি গ্রাহকদের আকষর্ণীয় মুনাফার পাশাপাশি মাত্র ১০০ দিনেই সর্বোচ্চ রিটার্নের সুবিধা দেবে। চট্টগ্রাম নগরীর সদ্য স্থানান্তরিত দেওয়ানহাট শাখায় নতুন এই প্রোডাক্টটির উদ্বোধন করেন চট্টগ্রাম পোর্ট ইউজার্স ফোরামের চেয়ারম্যান ও চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক প্রেসিডেন্ট আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী। এ সময় আরও উপস্থিত ছিলেন এবি ব্যাংকের ভাইস চেয়ারম্যান ফিরোজ আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক আদিল চৌধুরী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জেডএম বাবর খান, উপব্যবস্থাপনা পরিচালক ইফতেখার এনাম আওয়ালসহ ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি