ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

সোনালী ব্যাংকের নতুন দুই ডিএমডিকে পরিচালনা পর্ষদের শুভেচ্ছা

সোনালী ব্যাংকের নতুন দুই ডিএমডিকে পরিচালনা পর্ষদের শুভেচ্ছা

রাষ্ট্রমালিকানাধীন বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক সোনালী ব্যাংক পিএলসির জেনারেল ম্যানেজার পদ থেকে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) পদে পদোন্নতি লাভ করায় নতুন দুই ডিএমডি মো. জামান মোল্লা ও মো. সাফায়েত হোসেন পাটওয়ারীকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে ব্যাংকের পরিচালনা পর্ষদ। গতকাল সোমবার প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ মাহবুবুর রহমান ও ম্যানেজিং ডিরেক্টর মো. শওকত আলী খানসহ অন্যান্য পরিচালকবৃন্দ নতুন দুই ডিএমডিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত