ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

এসবিএসি ব্যাংকের নতুন চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া

এসবিএসি ব্যাংকের নতুন চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া

হিসাববিদ জিয়াউর রহমান জিয়া এফসিএ সম্প্রতি এসবিএসি ব্যাংক পিএলসির বোর্ড অডিট কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি ব্যাংকটির একজন স্বতন্ত্র পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। জিয়াউর রহমান জিয়া অর্থায়ন, নিরীক্ষা ও কর্পোরেট সুশাসন বিষয়ে ২১ বছরেরও বেশি অভিজ্ঞতাসম্পন্ন একজন পেশাজীবী। তিনি দ্যা ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি)-এর একজন ফেলো চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (এফসিএ) এবং প্রতিষ্ঠানটির নির্বাচিত কাউন্সিল সদস্য। এছাড়া তিনি অ্যাসোসিয়েশন অব সার্টিফায়েড ফ্রড এক্সামিনার্সের (এসিএফই) সহযোগী সদস্য। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত