ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

ডিএসইতে ৬৫৫ কোটি টাকার লেনদেন

ডিএসইতে ৬৫৫ কোটি টাকার লেনদেন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল সোমবার সবকটি প্রধান মূল্যসূচক কমেছে। এদিন এক্সচেঞ্জটিতে ৬৫৪ কোটি ৭০ লাখ টাকার বেশি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। গতকাল সোমবার ডিএসইতে ৩৮৩টি কোম্পানির মোট ২০ কোটি ৪৪ লাখ ১২২টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়। দিন শেষে মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৬৫৪ কোটি ৭০ লাখ ৬৮ হাজার ১৭৩ টাকা। বাজার পর্যালোচনায় দেখা যায়, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের তুলনায় ৯ দশমিক ৮৬ পয়েন্ট কমে ৫ হাজার ৩৯২ দশমিক ৮২ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএস-৩০ সূচক ৮ দশমিক ৯১ পয়েন্ট কমে ২ হাজার ৪৯ দশমিক ৪৬ পয়েন্টে এবং শরিয়াহভিত্তিক ডিএসইএস সূচক ৪ দশমিক ৫০ পয়েন্ট কমে ১ হাজার ৪৪ দশমিক ৭২ পয়েন্টে অবস্থান করছে। এদিন ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৩৫টির শেয়ারদর বেড়েছে, ১৯২টির কমেছে এবং ৫৬টির দর অপরিবর্তিত ছিল। লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো— শাহজিবাজার পাওয়ার, ডরিন পাওয়ার, এনভয় টেক্সটাইলস, ইভিন্স টেক্সটাইল, সায়হাম টেক্সটাইল, মালেক স্পিনিং, রানার অটোমোবাইলস, শাইনপুকুর সিরামিকস, প্যারামাউন্ট টেক্সটাইল ও বারাকা পতেঙ্গা পাওয়ার। অন্যদিকে, দরবৃদ্ধির শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো- এনার্জিপ্যাক পাওয়ার, মতিন স্পিনিং, ডরিন পাওয়ার, মেট্রো স্পিনিং, কাসেম ইন্ডাস্ট্রিজ, রানার অটোমোবাইলস, হামিদ ফেব্রিকস, ই-জেনারেশন, পিপলস লিজিং ও আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচুয়াল ফান্ড। দরপতনের শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো— বাংলাদেশ থাই অ্যালুমিনিয়াম, পাওয়ার গ্রিড, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, যমুনা অয়েল, এলআর গ্লোবাল বাংলাদেশ মিউচুয়াল ফান্ড ওয়ান, স্টাইলক্রাফট, সেনা ইন্স্যুরেন্স, ওরিয়ন ইনফিউশন, এইচআর টেক্সটাইল ও সুরিদ ইন্ডাস্ট্রিজ। দিন শেষে ডিএসইর মোট বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৭০ হাজার ৩৭৩ কোটি ২৬ লাখ ৪ হাজার ৪৩৬ টাকা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত