ঢাকা শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ | বেটা ভার্সন

রেফ্রিজারেটর সিরিজ উন্মোচন করল হিটাচি ও ট্রান্সকম

রেফ্রিজারেটর সিরিজ উন্মোচন করল হিটাচি ও ট্রান্সকম

বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে তাদের সর্বশেষ রেফ্রিজারেটর সিরিজ উন্মোচন করেছে হিটাচি। গতকাল বৃহস্পতিবার বিকেলে রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে হিটাচির বাংলাদেশের পার্টনার ট্রান্সকম ডিজিটালের উদ্যোগে হিটাচি স্টার নাইট শীর্ষক অনুষ্ঠানে পণ্যগুলোর উন্মোচন করা হয়। উৎকর্ষতা, যৌথ সাফল্য এবং নতুন পণ্যের সিরিজ উন্মোচন উদযাপনের এ আয়োজনটি বাংলাদেশের বাজারে হিটাচির উপস্থিতি সম্প্রসারণ ও অবস্থান আরও সুদৃঢ় করার ধারাবাহিক প্রতিশ্রুতিকে তুলে ধরে।

এক শতাব্দীরও বেশি সময়ের প্রযুক্তিগত উদ্ভাবন এবং জাপানি কারিগরি দক্ষতার ঐতিহ্যের ওপর ভিত্তি করে তৈরি হিটাচির সর্বশেষ রেফ্রিজারেটর সিরিজে উন্নত কুলিং টেকনোলজি, বিদ্যুৎ সাশ্রয়ী কার্যকারিতা এবং নান্দনিক নকশার সমন্বয় ঘটানো হয়েছে। আধুনিক পরিবারগুলোর জন্য খাবার সংরক্ষণের উন্নত অভিজ্ঞতা নিশ্চিত করতেই এগুলো তৈরি করা হয়েছে। জাপানি মান, যত্ন ও সূক্ষ্ম দৃষ্টিভঙ্গির দর্শন থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত এ রেফ্রিজারেটরগুলোতে এমন সব উদ্ভাবনী প্রযুক্তি যুক্ত করা হয়েছে, যা দীর্ঘ সময় ধরে খাবারের সতেজতা, পুষ্টিগুণ এবং প্রাকৃতিক স্বাদ ও গঠন অটুট রাখে। নতুন এ রেফ্রিজারেটর সিরিজের প্রধান প্রযুক্তিগত বৈশিষ্ট্যগুলোর মধ্যে রয়েছে ডুয়াল ফ্যান কুলিং, যার আলাদা কুলিং সিস্টেম রেফ্রিজারেটর ও ফ্রিজার অংশে সমানভাবে ঠান্ডা বাতাস ছড়িয়ে দিয়ে সঠিক তাপমাত্রা বজায় রাখে এবং সর্বোচ্চ কুলিং নিশ্চিত করে। এ ছাড়া এতে রয়েছে ট্রিপল পাওয়ারফুল ডিওডোরাইজেশন প্রযুক্তি, যা খাবারের বিভিন্ন ধরনের গন্ধ দূর করে এক খাবারের গন্ধ অন্য খাবারে ছড়িয়ে পড়া প্রতিরোধ করে এবং ভেতরের পরিবেশ সতেজ রাখে।

রেফ্রিজারেটরগুলোতে আরও রয়েছে সিলেক্টেবল জোন নামের একটি ভার্সেটাইল কম্পার্টমেন্ট, যার মাধ্যমে ব্যবহারকারীরা মাইনাস ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সফট ফ্রিজ এবং ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সাধারণ রেফ্রিজারেটর মোডের মধ্যে পরিবর্তন করতে পারবেন। এর ফলে বিভিন্ন ধরনের রেডি টু কুক খাবার সংরক্ষণ করতে পারে। পাশাপাশি ইনভার্টার টেকনোলজির ইন্টেলিজেন্ট কম্প্রেসর কন্ট্রোল কুলিং পারফরম্যান্স বাড়ানোর পাশাপাশি বিদ্যুৎ সাশ্রয় করে, শব্দ কমায় এবং দীর্ঘমেয়াদে নির্ভরযোগ্য পারফরম্যান্স নিশ্চিত করে। প্রিমিয়াম গ্লাস ব্ল্যাক ফিনিশ এবং আধুনিক ও মসৃণ নকশায় তৈরি নতুন এ রেফ্রিজারেটর রেঞ্জ প্রযুক্তিগত উৎকর্ষতা ও জাপানি আভিজাত্যের এক অনন্য মেলবন্ধন। আধুনিক রান্নাঘরের উপযোগী করে তৈরি এই গৃহস্থালি যন্ত্রগুলো কার্যকারিতা, দক্ষতা ও পরিশীলিত সৌন্দর্যের সমন্বয়ে ব্যবহারকারীদের এক প্রিমিয়াম অভিজ্ঞতা প্রদান করবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত