
যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক প্রতিষ্ঠান ক্যামব্রিজ আইএফএ (CAMBRIDGE IFA) কর্তৃক আয়োজিত ১২তম ইসলামিক রিটেইল ব্যাংকিং অ্যাওয়ার্ডস (IRBA)-এ 'বেস্ট ইসলামী ব্যাংকিং উইন্ডো ইন বাংলাদেশ-২০২৬' পুরস্কার অর্জন করেছে পূবালী ব্যাংক পিএলসি.। সম্প্রতি পাকিস্তানের করাচিতে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট ড. মোহাম্মদ ওয়াহিদ হাসানের হাত থেকে ব্যাংকের পক্ষে এ সম্মাননা গ্রহণ করেন পূবালী ব্যাংকের মহাব্যবস্থাপক ও ইসলামী ব্যাংকিং উইংয়ের প্রধান মোহাম্মদ হুমায়ুন কবির। এ সময় ক্যামব্রিজ আইএফএ-এর চেয়ারম্যান প্রফেসর ড. হুমায়ুন দার উপস্থিত ছিলেন।
এ গৌরবময় অর্জন উদ্যাপন উপলক্ষে পূবালী ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মনজুরুর রহমান; পরিচালকবৃন্দ হাবিবুর রহমান, রুমানা শরীফ, আজিজুর রহমান, মোঃ আব্দুর রাজ্জাক মণ্ডল, রানা লায়লা হাফিজ, আরিফ আহমেদ চৌধুরী, শাহিনুজ্জামান ইয়াকুব ও সাজিদ আজাদ; স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ নওশাদ আলী চৌধুরী ও ড. হাসিনা শেখ; ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী এবং উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহাদাত হোসেন এক আনন্দঘন পরিবেশে কেক কাটেন।
ব্যাংকের শরীয়াহ সুপারভাইজারি কমিটির সদস্য ড. মুফতি মুহাম্মদ আবু সাঈদ খান ও হাফেজ প্রফেসর ড. মোহাম্মদ নূরুল্লাহ, সিএসএএ; মহাব্যবস্থাপক ও কোম্পানি সেক্রেটারি মো. আনিসুর রহমান; মহাব্যবস্থাপক ও চিফ ফিন্যান্সিয়াল অফিসার মোহাম্মদ লিটন মিয়া, এফসিএ; মহাব্যবস্থাপক ও ইসলামী ব্যাংকিং উইংয়ের প্রধান মোহাম্মদ হুমায়ুন কবির; মহাব্যবস্থাপক ও চিফ প্রটোকল অফিসার মো. শাহ আলমসহ ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ এ আয়োজনে অংশগ্রহণ করেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি