ঢাকা সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

ভিয়েতনামে সুযোগ দেখছেন কোচ টিটু

ভিয়েতনামে সুযোগ দেখছেন কোচ টিটু

৩ থেকে ৯ সেপ্টেম্বর ভিয়েতনামে এএফসি অনূর্ধ্ব-২৩ টুর্নামেন্টের বাছাই। এই টুর্নামেন্টে অংশ নিতে বাংলাদেশ দল দেশ ছাড়তে যাচ্ছে ২৯ আগস্ট রাতে। যাওয়ার আগে মূল পর্বে জায়গা করে নেওয়ার সুযোগ দেখছেন কোচ সাইফুল বারী টিটু। ৩, ৬ ও ৯ সেপ্টেম্বর ভিয়েতনামে শুরু হতে যাওয়া এশিয়ান কাপ বাছাইয়ে ‘সি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ভিয়েতনাম, ইয়েমেন এবং সিঙ্গাপুর। গ্রুপ চ্যাম্পিয়ন ও সেরা চার রানার্সআপ সরাসরি মূল আসরে জায়গা করে নেবে। গতকাল বৃহস্পতিবার ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুশীলনের ফাঁকে সাইফুল বারী টিটু আশাবাদী কণ্ঠে বললেন, ‘বাহরাইনের প্রস্তুতিটা ভালো ছিল। আরেকটা ম্যাচ খেলতে পারলে ভালো হতো। তারপরও বাহরাইনের শক্তিমত্তা এবং ওদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার যে পরিকল্পনা নিয়ে আমরা গিয়েছিলাম। সেই ম্যাচগুলো খেলার পর মনে হয়েছে একটা বাস্তবিক সুযোগ আছে। ভিয়েতনামের বিপক্ষে প্রথম ম্যাচটা গুরুত্বপূর্ণ খুবই। ওই ম্যাচটা আমাদের পথ দেখাবে। ওই ম্যাচের জন্য যে মনোবল ও আত্মবিশ্বাস লাগে, সেটা আমরা বাহরাইন থেকে পেয়েছি।’

কিউবা মিচেলকে খেলানো নিয়ে টিটুর কথা, ‘আমাদের বড় চ্যালেঞ্জ একটাই, বাহরাইনের পরিবেশটা ধরে রাখা। এটা খেলোয়াড়দের ওপর নির্ভর করে, সে কতটা দ্রুত আমাদের যে গেমপ্ল্যান সেটার সঙ্গে কীভাবে খাপ খাইয়ে নেবে। জাতীয় দলে যারা খেলে, যারা নিয়মিত গেমটাইম পায়। কিউবা যদি এর চেয়ে বেশি সুপারিয়রিটি দেখায়, তাহলে সে শুরুর একাদশে খেলবে। যাদের কাছ থেকে সর্বোচ্চ আউটপুট পাবো তাদেরই খেলাবো।’ গ্রুপে প্রতিপক্ষ নিয়ে তার মূল্যায়ন, ‘কোয়ালিফাই করার বাস্তবিক সুযোগ আছে। প্রথম ম্যাচটা দেখে বোঝা যাবে কীভাবে আগাবো। আত্মবিশ্বাস নিয়ে আসার মানে ভিয়েতনামকে হারানোর চেষ্টা করা। বাহরাইন আমাদের চেয়ে বেশ এগিয়ে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত