ঢাকা সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

মালদ্বীপে শিরোপার আশা সুলিভানের

মালদ্বীপে শিরোপার আশা সুলিভানের

বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দল আগামী বুধবার সেমিফাইনালে নেপালের মুখোমুখি হতে যাচ্ছে। তার আগে নিজেদের গোছাতে মনোযোগী মোর্শেদণ্ডরোনানরা। গতকাল রোববার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পাঠানো ভিডিও বার্তায় কথা বলেছেন ডেকলান সুলিভান। যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া ইউনিয়ন একাডেমির এই ফুটবলারের গ্রুপ পর্বের দুই ম্যাচের একটিতেও খেলা হয়নি। তার ওপর বাংলাদেশ গুরুত্বপূর্ণ ম্যাচের সামনে দাঁড়িয়ে। পরের ম্যাচে নেপালের বিপক্ষে ডেকলানকে খেলানো হবে কি না সেটাও নিশ্চিত নয়।

১৮ বছর বয়সী এই ডিফেন্ডার বলেছেন, ‘দলের সঙ্গে আমাদের রিকোভারি সেশন মাত্র শেষ হলো। সেশনটা বেশ ভালো ছিল। একটা কঠিন ও বড় ম্যাচের পর শরীরটাকে একটু সচল করে নেওয়া সবসময়ই ভালো। আমাদের লড়াই থামবে না। পরের ম্যাচে আমাদের জিততেই হবে এবং তারপর পুরো টুর্নামেন্টটাই আমাদের জিততে হবে। এটাই আমাদের লক্ষ্য।’

ডেকলানের মতো ভালো কিছুর আশায় ইব্রাহীম হাসিব নেওয়াজও। প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৯০ মিনিটের মাথায় নামানো হয় তাকে। নেপালকে হারিয়ে ফাইনালে যাওয়ার ব্যাপারে তিনিও আশাবাদী। ২০২৪ সালে নেপালকে হারিয়েই বাংলাদেশ শিরোপা জিতেছিল। এবার আরও একটি শিরোপার হাতছানি লাল সবুজদের সামনে। গোলকিপিং কোচ বিপ্লব ভট্টাচার্য বলেছেন, ‘গত দুই ম্যাচ আমাদের দলের খেলোয়াড়দের ওপর ধকল গেছে। এখন সবাই রিকোভারি করছে। সামনে একটা বড় ম্যাচ। খেলোয়াড়দের উজ্জীবিত করতে সবটাই করা হচ্ছে। আশা করছি, সেমিফাইনালে নেপালকে হারিয়ে আমরা ফাইনালে উঠব।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত