ঢাকা সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

যুব ক্রিকেট লিগ শুরু আজ

যুব ক্রিকেট লিগ শুরু আজ

লংগার ভার্সন ফরম্যাটে তরুণ ক্রিকেটারদের অভিজ্ঞতা বাড়ানোর লক্ষ্যে আজ থেকে ‘ইয়ুথ ক্রিকেট লিগের’ চার দিনের আসর শুরু হতে যাচ্ছে। লিগভিত্তিক এবারের আসরে মোট চারটি দল অংশ নেবে। দলগুলো হলো- সেন্ট্রাল জোন, ইস্ট জোন, নর্থ জোন এবং সাউথ জোন। লিগ পর্বে একবার করে একে অপরের মুখোমুখি হবে দলগুলো। পয়েন্ট টেবিলে সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দল শিরোপা জিতবে। যদি লিগ পর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল সমান পয়েন্ট পায় তাহলে টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, উভয়দলকে যৌথভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে। ঢাকা ও ঢাকা মেট্রো বিভাগের খেলোয়াড়দের নিয়ে সেন্ট্রাল জোন দল গঠন করা হয়েছে। নর্থ জোন দল গঠিত হয়েছে রাজশাহী ও রংপুর বিভাগের খেলোয়াড়দের সম্বনয়ে। ইস্ট জোনে রয়েছে চট্টগ্রাম ও সিলেট বিভাগের খেলোয়াড়রা এবং সাউথ জোন থাকছে বরিশাল ও খুলনার খেলোয়াড়রা। প্রতিযোগিতার সবগুলো ম্যাচ কক্সবাজার স্টেডিয়ামের দু’টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত