ঢাকা শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

আরও এক পরিচালক বিসিবি ছাড়লেন

আরও এক পরিচালক বিসিবি ছাড়লেন

গত কয়েক সপ্তাহে একাধিক পরিচালক বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে পদত্যাগ করেছেন। সেই তালিকা আরও লম্বা হচ্ছে। এবার বিসিবি থেকে সরে দাঁড়িয়েছেন ইয়াসির মোহাম্মদ ফয়সাল। গতকাল বৃহস্পতিবার সকালে বিসিবি সভাপতি বরাবর নিজের পদত্যাগ পত্র জমা দিয়েছেন তিনি। ব্যক্তিগত কারণেই বিসিবি থেকে সরে যাচ্ছেন বলে জানিয়েছেন ইয়াসির। বিসিবির লজিস্টিকস অ্যান্ড প্রটোকল কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন ইয়াসির। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত পরিচালক ছিলেন তিনি। একাধিক বোর্ড পরিচালকের পদত্যাগে কিছুটা বেকায়দায় বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত