ঢাকা সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

উজবেকিস্তানকে হারিয়ে সেমি নিশ্চিত করতে চায় বাংলাদেশ

উজবেকিস্তানকে হারিয়ে সেমি নিশ্চিত করতে চায় বাংলাদেশ

এশিয়ান গেমস হকির বাছাইপর্বের সেমিফাইনালে খেলতে হলে আগামীকাল সোমবার জিততেই হবে বাংলাদেশকে। বলতে গেলে, বি-গ্রুপে গুরুত্বপূর্ণ ম্যাচে উজবেকিস্তানের মুখোমুখি হচ্ছে লাল সবুজের দল। এই ম্যাচকে সামনে রেখে গতকাল রোববার ম্যাচ ভেন্যু থাই বিমান বাহিনীর টার্ফে দারুণ প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ হকি দল। টুর্নামেন্টে টিকে থাকতে হলে এই ম্যাচে জয় অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তারস উজকিস্তান ও বাংলাদেশ- উভয়েরই তিন পয়েন্ট করে। বি-গ্রুপ থেকে সেমিফাইনাল নিশ্চিত করা শ্রীলংকার সঙ্গী হবে আজ এই দুই দলের ম্যাচে যারা জিতবে। বাংলাদেশ সময় সকাল নয়টায় একই মাঠে শুরু হবে ম্যাচটি। বাংলাদেশ দল ইতোমধ্যেই অনুশীলনে বেশ মনোযোগী সময় পার করেছে। কোচিং স্টাফ খেলোয়াড়দের ফিটনেস, পাসিং এবং ফিনিশিংয়ে বিশেষ গুরুত্ব দিয়েছেন কোচ আশিকুজ্জামান। বিশেষ করে পেনাল্টি কর্নার থেকে গোল আদায়ের কৌশল নিয়েও আলাদা করে কাজ করা হয়েছে।

দলের অভিজ্ঞ খেলোয়াড়রা যেমন নিজেদের দায়িত্ব বুঝে খেলতে প্রস্তুত, তেমনি তরুণরাও নিজেদের সেরাটা দেওয়ার জন্য মুখিয়ে আছে। জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী কোচ আশিকুজ্জামানও। তার কথা, ‘২০২৩ সালে এই উজবেকিস্তানকে ৪-২ গোলে হারিয়েছিল ছেলেরা। আশা করি, এবারও তারা জিততে পারবে এবং দলকে সেমিফাইনালে নিয়ে যেতে পারবে।’

অন্যদিকে উজবেকিস্তান দলকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। তাদের খেলোয়াড়রা শারীরিকভাবে শক্তিশালী এবং দ্রুতগতির ফুটওয়ার্কে পারদর্শী। ফলে ম্যাচটি হবে বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত