ঢাকা বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

বগুড়া স্টেডিয়াম নিয়ে মহাপরিকল্পনা পরিদর্শনে যাচ্ছেন ক্রীড়া প্রতিমন্ত্রী

বগুড়া স্টেডিয়াম নিয়ে মহাপরিকল্পনা পরিদর্শনে যাচ্ছেন ক্রীড়া প্রতিমন্ত্রী

এক দশকেরও বেশি সময় ধরে অযত্ন আর অবহেলায় পড়ে আছে বগুড়ার শহিদ চাঁন্দু স্টেডিয়াম স্টেডিয়াম। আন্তর্জাতিক ম্যাচ হয় না প্রায় দুই যুগ হতে চলল। এছাড়া এখানে ঘরোয়া লিগ হলেও মাঠের অবস্থা শোচনীয়। এবার বগুড়া মাঠ নিয়ে মহাপরিকল্পনার কথা জানালেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। গতকাল মঙ্গলবার গণমাধ্যমকে তিনি জানিয়েছেন, ‘ক্রীড়া প্রতিমন্ত্রী আমাদেরকে সময় দিয়েছেন বগুড়ায়, তিনিও যাচ্ছেন। বগুড়াতে আমাদের অন্যতম একটা সেরা খেলার স্থান ছিল, সেটা আমরা বহু বছর ব্যবহার করিনি, অবহেলিত ছিল। সেটা পুনরুদ্ধার বা একটা মহাপরিকল্পনা হাতে নিয়ে আমাদের নারীদের বিপিএল খেলার উদ্বোধন থেকে শুরু করে বেশ কিছু খেলা সেখানে হবে।’

পরিকল্পনা বাস্তবায়ন ও সেখানকার অবস্থা সরিজমিন পর্যবেক্ষণে আজ বগুড়ায় যাওয়ার কথা রয়েছে উল্লেখ করে বুলবুল বলেন, ‘সবাই কালকে সেখানে যাবে এবং একটা মহাপরিকল্পনা তারা কীভাবে বাস্তবায়ন করতে পারে, সেটা কালকে (বিবেচনা করা) হবে। আর আমরা সত্যিই কৃতজ্ঞ জাতীয় ক্রীড়া পরিষদ আমাদের অনেক সাহায্য-সহযোগিতা করে সবসময়। আমরা তাদের প্রতি সত্যিই কৃতজ্ঞ।’

পরবর্তী বিশ্বকাপে সরাসরি খেলতে র‌্যাঙ্কিংয়ের ৯ নম্বরে থাকা যথেষ্ট বাংলাদেশের জন্য।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত