ঢাকা শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

বিশ্বকাপে ফিরতে চান সুয়ারেজ

বিশ্বকাপে ফিরতে চান সুয়ারেজ

২০২৬ সালের বিশ্বকাপে ফেরার ইঙ্গিত দিয়ে নতুন করে আলোচনায় এসেছেন উরুগুয়ের কিংবদন্তি ফরোয়ার্ড লুইস সুয়ারেজ। সংবাদমাধ্যম ইএসপিএন জানিয়েছে, সম্প্রতি উরুগুয়ের সংবাদমাধ্যম ‘দিয়ারিও ওভাসিওন’কে দেওয়া সাক্ষাৎকারে সুয়ারেজ বলেন, জাতীয় দল চাইলে তিনি বিশ্বকাপ খেলতে অবসর ভেঙে ফিরতে প্রস্তুত। এই মন্তব্যে ৩৯ বছর বয়সী সুয়ারেজকে আবার বিশ্বকাপে দেখার সম্ভাবনা জোরালো হলো। ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর মন্তেভিদিওতে সংবাদ সম্মেলনে সজল চোখে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন সুয়ারেজ। তখন তিনি বলেছিলেন, ‘সময় হয়েছে সরে দাঁড়ানোর। জাতীয় দল থেকে অবসর নেওয়ার সাহস অর্জন করতে পেরেছি।’

এর চার দিন পর ৭ সেপ্টেম্বর বিশ্বকাপ বাছাইয়ের দক্ষিণ আমেরিকা অঞ্চলের সপ্তম রাউন্ডে প্যারাগুয়ের বিপক্ষে পুরো ম্যাচ খেলেই উরুগুয়ের জার্সিকে বিদায় জানান সুয়ারেজ। দুই বছর পর এবার সুয়ারেজ আবার জাতীয় দলে ফেরার ইচ্ছা প্রকাশ করলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত