ঢাকা বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

জরিমানার কবলে মিরাজরা

জরিমানার কবলে মিরাজরা

দুই ম্যাচেই বাংলাদেশের বোলিং ইনিংস শেষ করতে সময় লেগেছে চার ঘণ্টার বেশি।

দ্বিতীয় ওয়ানডে ম্যাচের প্রথম বল হয়েছে বেলা ১১টায়, ৫০ ওভারের ইনিংস শেষ হওয়ার কথা আড়াইটায়। কিন্তু বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে প্রথমে ব্যাট করা কিউইদের ইনিংস আড়াইটার মধ্যে শেষ হয়নি। নির্দিষ্ট সময়ের পৌনে ১ ঘণ্টা পর সোয়া ৩টায় শেষ হয়েছে নিউজিল্যান্ডের ইনিংস। দুই ম্যাচেই বাংলাদেশের বোলিং ইনিংস শেষ করতে সময় লেগেছে চার ঘণ্টার বেশি। প্রথম ম্যাচে পার পেয়ে গেলেও দ্বিতীয় ম্যাচে এড়ানো গেল না। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে সমতা ফেরানোর ম্যাচটিতে জরিমানা গুনচ্ছে হচ্ছে মেহেদী হাসান মিরাজদের। সোমবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হওয়া ম্যাচটিতে এমন বিলম্বে বাংলাদেশ দলকে জরিমানা করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত