
লা গাজেতা দেলো স্পোর্ত জানিয়েছে, ম্যানচেস্টার সিটির সঙ্গে চুক্তির মেয়াদ এক বছর বাকি থাকলেও এই গ্রীষ্মে ইতালির প্রধান কোচ হওয়ার কথা বিবেচনা করবেন পেপ গার্দিওলা। ইতালিয়ান গণমাধ্যমটির খবর অনুযায়ী, নতুন ইতালি কোচ হওয়ার প্রস্তাব সানন্দে বিবেচনা করবেন তিনি। আগামী ২২ জুন ইতালির ফুটবল ফেডারেশনের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হবেন। তারপরই আজ্জুরিরা একজন নতুন প্রধান কোচকে নিয়োগ দেবে। ইতিহাদ স্টেডিয়ামে ২০২৭ সালের জুনে মেয়াদ শেষ হবে গার্দিওলার। এখনও এক বছরের বেশি সময় বাকি। কিন্তু সিটিতে তার ভবিষ্যৎ নিশ্চিত নয়।
জানা গেছে, পেপ ম্যানসিটি ছাড়ার পর অন্য কোনো ক্লাবের প্রস্তাব গ্রহণ করবেন না। ইতিহাদ স্টেডিয়ামে দীর্ঘদিন কাজ করার পর একটু বিশ্রাম চান তিনি। সেক্ষেত্রে তার জন্য আদর্শ কাজের জায়গা হবে জাতীয় দল। তাছাড়া গার্দিওলার সঙ্গে ইতালির সম্পর্ক বেশ দৃঢ়। সাবেক ব্রেসকিয়া ও রোমা মিডফিল্ডার আজ্জুরি কোচ হওয়ার প্রস্তাব ফেলে তা গুরুত্ব দিয়ে বিবেচনা করবেন।