ঢাকা রোববার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

‘বাংলাদেশের ক্রিকেটের স্তম্ভ সাকিব-তামিম-মাশরাফি’

‘বাংলাদেশের ক্রিকেটের স্তম্ভ সাকিব-তামিম-মাশরাফি’

বাংলাদেশ ক্রিকেটে সাকিব আল হাসান, মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবালের অবদানকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন বিসিবি পরিচালক ইসরাফিল খসরু। তাদের নেতৃত্ব ও পারফরম্যান্সের ধারাবাহিকতায় দেশের ক্রিকেট ধাপে ধাপে এগিয়েছে বলে মনে করেন তিনি। গতকাল শনিবার ইসরাফিল খসরু বলেন, ‘ক্রিকেট রাজনীতির ঊর্ধ্বে, এটা আমি বিশ্বাস করি। ক্রিকেটে আজকে যে জায়গাটাতে আমরা এসেছি এটা কিন্তু ধাপে ধাপে। এই যে মাশরাফিদের কাঁধে করে, সাকিব ও তামিমদের কাঁধে চড়ে।’ ক্রিকেটারের নিজস্ব সমর্থকগোষ্ঠী রয়েছে, যা ক্রিকেটের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে মনে করেন ইসরাফিল, ‘তামিমের ফ্যান আছে বাংলাদেশে, সাকিবের ফ্যান আছে বাংলাদেশে, রিয়াদ ভাইয়ের ফ্যান আছে বাংলাদেশে, মুশফিকুর রহিমের ফ্যান আছে বাংলাদেশে। একেকজন আমাদের ক্রিকেটের স্তম্ভ। আপনি যদি দেখেন তাদের হাত ধরে ক্রিকেট আজকে এখানে এসেছে।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত