
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনের জন্য অ্যাডহক কমিটির প্রধানের পদ থেকে পদত্যাগ করবেন সভাপতি তামিম ইকবাল। গতকাল বৃহস্পতিবার তামিম এ খবর নিজে নিশ্চিত করেছেন। মিরপুরে সংবাদ সম্মেলনে তামিম বলেছেন, ‘রিজাইনের কথা বলেছেন, এরকম কোন কথা আমরা চিন্তা করিনি। আমি ব্যক্তিগতভাবে এরকম কোনো কথাই চিন্তা করিনি। প্রথম দিন থেকে আমি বলেছি, আমি নির্বাচন করব সভাপতি পদে।’ তবে সভপতি পদে দায়িত্বে থেকে নির্বাচনে অংশগ্রহণ করা কনফ্লিক্ট হবে কি না সেই প্রশ্ন উঠছে। তবে তামিম পরিস্কার করেছেন নিজের অবস্থান, ‘আমি গঠনতন্ত্র অনুসরণ করব। গঠনতন্ত্রে যে জিনিসগুলো আমাকে এলাউ করে আমি সেভাবেই আগাব।’
নির্বাচন কবে হতে পারে সেই ধারণা দেননি তামিম। তবে ৭ জুলাইয়ের আগে নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করতে হবে অ্যাডহক কমিটিকে। তামিম ধারণা দিলেন এর আগেই নির্বাচন হয়ে যাবে এবং সেই প্রক্রিয়া শুরু হয়ে যাবে কিছুদিনের মধ্যে, ‘নির্বাচনের কথা বলি, তিন তারিখ বোর্ড সভা করে নির্বাচনের প্রক্রিয়া শুরু করে দেওয়ার ইচ্ছে আছে। যদি প্রক্রিয়া শুরু হয়ে যায় ৩০ থেকে ৪৫ দিনের মধ্যে নির্বাচন হয়ে যাবে।