ঢাকা রোববার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

কাল মাঠে গড়াচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ

কাল মাঠে গড়াচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ

ক্লাবগুলোর সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দ্বন্দ্ব মিটে গেছে। ফলে অনিশ্চয়তার কালো মেঘ সরিয়ে আগামীকাল সোমবার মাঠে গড়াচ্ছে ওয়ালটন স্মার্ট ফ্রিজ ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ ২০২৫-২৬। ঐতিহ্যবাহী পঞ্চাশ ওভারের এই টুর্নামেন্ট এবার নতুন চেহারায় মাঠে ফিরছে। গত কয়েক মাস ঘরোয়া ক্রিকেট ছিল প্রায় থমকে। বোর্ডের দায়িত্ব নেওয়ার প্রথম দিন থেকেই তামিম ইকবাল ও তার সহযোগীরা ক্লাবগুলোকে ডেকে আলোচনায় বসেন। তিনি প্রতিটি ক্লাবকে আশ্বস্ত করেন, অতীতের অনিয়ম আর পুনরাবৃত্তি হবে না, সবকিছু পরিচালিত হবে স্বচ্ছতা ও ন্যায্যতার ভিত্তিতে। সেই আস্থার সুবাদেই মাঠে ফিরছে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট। এবারের আসরে যথারীতি অংশ নিচ্ছে ১২টি দল। আবাহনী লিমিটেড, মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড, গাজী গ্রুপ ক্রিকেটার্স, লিজেন্ডস অফ রূপগঞ্জ, গুলশান ক্রিকেট ক্লাব, অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব, বশুন্ধরা স্ট্রাইকার্স, রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব, ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড, সিটি ক্লাব ও ঢাকা লেপার্ডস।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত