ঢাকা মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

সানিডেইলের জোড়া শিরোপা

সানিডেইলের জোড়া শিরোপা

মিনি স্কুল হ্যান্ডবল টুর্নামেন্টের (বালক ও বালিকা) উভয় বিভাগের শিরোপা জিতেছে সানিডেইল। বালকদের প্রতিযোগিতায় রানার্সআপ হয়েছে নির্ঝর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ এবং বালিকাদের প্রতিযোগিতায় ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ। গ্রুপ পর্বে নির্ঝর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের বিপক্ষে হেরেছিল সানিডেইল। এবার সেই পরাজয়কে পেছনে ফেলে ৫-২ গোলে জিতেছে তারা। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে নৌবাহিনী কলেজকে ৫-১ গোলে হারিয়েছে মতিঝিল মডেল। পুরো টুর্নামেন্টে দুর্দান্ত খেলে বালকে সেরা খেলোয়াড় হয়েছেন সানিডেইলের মো. আদিয়ান শামস।

বালিকায় পুরো টুর্নামেন্টে দারুণ ছন্দে থাকা সানিডেইল ৫-৩ গোলে হারিয়েছে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজকে। বালিকাদের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে শেরে বাংলা ১-০ গোলে জয় পেয়েছে নির্ঝর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের বিপক্ষে। বালিকায় টুর্নামেন্ট সেরার পুরস্কার উঠেছে সানিডেইলের ওয়ালিয়া হোসেনের হাতে। ফাইনাল শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম। এ সময়ে উপস্থিত ছিলেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহম্মেদ, যুগ্ম সম্পাদক রাশিদা আফজালুন নেসা, ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য ও স্কুল হ্যান্ডবল প্রতিযোগিতা (জাতীয় ও স্থানীয় পর্যায়) আয়োজন ও উন্নয়নসহ ফেডারেশনের অন্যান্য কর্মকর্তারা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত