ঢাকা শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

রাকিব দোরিয়েলতনের নৈপুণ্যে ফাইনালে কিংস

রাকিব দোরিয়েলতনের নৈপুণ্যে ফাইনালে কিংস

দৃষ্টিনন্দন শটে শুরুতেই লক্ষ্যভেদ করলেন রাকিব হোসেন। জোড়া গোলের আলো ছড়ালেন দোরিয়েলতন গোমেস নাসিমেন্তো। বদলি নেমে জালের দেখা পেলেন মিডফিল্ডার সাব্বির হোসেন। ব্রাদার্স ইউনিয়নকে উড়িয়ে ফেডারেশন কাপের ফাইনালে উঠল বসুন্ধরা কিংস। বসুন্ধরা কিংস অ্যারেনায় মঙ্গলবার ফেডারেশন কাপের ফাইনালে ওঠার কোয়ালিফায়ার-১ এ ৪-০ গোলে জিতেছে প্রতিযোগিতার শিরোপাধারীরা। প্রথমার্ধে এক গোলের পর দ্বিতীয়ার্ধে তিনবার জালের দেখা পায় তারা। হারলেও আশা বেঁচে আছে ব্রাদার্সের। মোহামেডান ও রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটির মধ্যকার কোয়ালিফায়ার-২ এ জয়ী দলের বিপক্ষে খেলবে তারা, আর এই কোয়ালিফায়ার-৩ এর জয়ীরা ফাইনালে লড়বে বসুন্ধরা কিংসের বিপক্ষে।

কর্দমাক্ত, ভারি ও পিচ্ছিল মাঠে ছন্দময় ফুটবল খেলা কঠিন হলেও, কিক অফের পর থেকে ব্রাদার্সের রক্ষণে চাপ দিতে থাকে কিংস। তৃতীয় মিনিটে গোলও পেয়ে যায় তারা। কয়েক সতীর্থের পা ঘুরে বল পান সাদ উদ্দিন। তার থ্রু পাস ধরে কিছুটা দূরূহ কোণ থেকে আচমকা বুলেট গতির শট নেন রাকিব। চোখের পলকে ব্রাদার্স গোলকিপার ইসহাক আকন্দকে বোকা বানিয়ে বল কাছের পোস্ট দিয়ে জালে লুটোপুটি খায়। পিছিয়ে পড়ার ধাক্কা সামলে নিতে প্রথমার্ধে একাধিক সুযোগ তৈরি করে ব্রাদার্স, কিন্তু মেলেনি গোল। দ্বাদশ মিনিটে মোনতাজিম আলম হিমেলের ক্রসে গোলমুখে অরক্ষিত চিগোজি স্যামুয়েল হেড করলেও পোস্টে রাখতে পারেননি। ২৭তম মিনিটে ফয়সাল আহমেদ ফাহিমের কর্নার ইসহাক গ্লাভস ছুঁয়ে ক্লিয়ার করার পর, দোরিয়েলতন দৃষ্টিনন্দন ওভারহেড কিকে জাল খুঁজে নেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত