ঢাকা সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

র‌্যাঙ্কিংয়ে এক লাফে ৪৮ ধাপ এগোলেন বাংলাদেশি স্পিনার

র‌্যাঙ্কিংয়ে এক লাফে ৪৮ ধাপ এগোলেন বাংলাদেশি স্পিনার

ঘরের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ নারী দল। তবে দল কোনো ম্যাচে না জিতলেও সুখবর পেয়েছেন বাংলাদেশের বেশ কয়েকজন ক্রিকেটার। আইসিসির সবশেষ হালনাগাদ করা র‌্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন সুলতানা খাতুন ও শারমিন আক্তার সুপ্তারা। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৬টি উইকেট পান সুলতানা খাতুন। তাতেই হয়েছেন সিরিজের সর্বোচ্চ উইকেটশিকারি। তিন ম্যাচে ১০ ওভার বল করে ৫৮ রান খরচ করেছেন তিনি। বেস্ট বোলিং ফিগার ৬ রানে ৩ উইকেট। আর প্রতি উইকেটের জন্য সুলতানা খাতুন খরচ করেছেন মাত্র ৯.৬৬ রান। বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখানো এই বোলার র‍্যাংকিংয়ে বিশাল লাফ দিয়েছেন। এক লাফে ৪৮ ধাপ এগিয়ে বোলারদের র‌্যাঙ্কিংয়ে ৩৮তম স্থানে উঠে এসেছেন তিনি। বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে উন্নতি করেছেন তিনিই।

এদিকে বড় লাফ দিয়েছেন বাংলাদেশের দুই ব্যাটার শারমিন আক্তার সুপ্তা, স্বর্ণা আক্তার এবং দিলারা আক্তারও। সুপ্তা ১০ ধাপ এগিয়ে ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে ৩৭ নম্বরে অবস্থান করছেন। ৫ ধাপ এগিয়ে ৫৫তম স্থানে আছেন দিলারা। আর স্বর্ণা এগিয়েছেন ১৯ ধাপ। ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে তার অবস্থান ৬২তম স্থানে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত