ঢাকা বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

নাহিদ রানা বাংলাদেশের সম্পদ : আফ্রিদি

নাহিদ রানা বাংলাদেশের সম্পদ : আফ্রিদি

জাতীয় দলের হয়ে গেল দুই বছর ধরে নিয়মিত খেলছেন নাহিদ রানা। সাদা বলের ক্রিকেটে নিয়মিত না হলেও লাল বলের ক্রিকেটে ধারাবাহিক এই গতি তারকা। সর্বশেষ পাকিস্তান এবং নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে দারুণ পারফর্ম করেছেন রানা। এবার পাকিস্তানের বিপক্ষে লাল বলের ক্রিকেটে মাঠে নামার অপেক্ষায় এই পেসার। তার আগে গতকাল বুধবার পাকিস্তানের হয়ে সংবাদ সম্মেলনে আসেন শাহিন আফ্রিদি। মিরপুরে পাক এই পেসার জানিয়েছেন নাহিদ রানার গুরুত্ব সম্পর্কে। শাহিন বলেন, ‘আমি ওয়ানডে সিরিজের আগে শন টেইটের সঙ্গে কথা বলেছিলাম। আমার মনে হয় নাহিদ রানা বাংলাদেশ ক্রিকেটের জন্য অনেক বড় সম্পদ হতে পারে। আশা করি বাংলাদেশ তাকে (নাহিদ রানা) ভালোভাবে কাজে লাগাবে।’ শাহিন আফ্রিদি অবশ্য হাস্যরস করে জানালেন রানা ভালো ফর্মে থাকলেও পাকিস্তানের বিপক্ষে সুবিধা করতে পারবে না, ‘নাহিদ রানা খুব ভালো ফর্মে আছে, তবে আশা করি সে আমাদের বিপক্ষে খুব বেশি সুবিধা করতে পারবে না (হাসি)।’

২০২৪ সালে পাকিস্তান সফরে গিয়ে রাওয়ালপিন্ডিতে দুই টেস্টেই জয়লাভ করে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে এটাই বাংলাদেশের প্রথম টেস্ট সিরিজ জয়। নিজেদের ঘরের মাঠে বাংলাদেশের কাছে হারে বেশ বড় ধাক্কা খেয়েছিল পাকিস্তান। এরপর সময় পেরিয়েছে অনেকটা, পাকিস্তানের টেস্ট দলও পেয়েছে কিছুটা নতুন আদল। গত শুক্রবার থেকে মিরপুরে শুরু হতে যাওয়া টেস্ট সামনে রেখে ঢাকায় নিবিড় অনুশীলন করছে শান মাসুদের দল।

বাংলাদেশের কাছে হারের প্রসঙ্গ তুলতেই তিনি বললেন তাদের স্বপ্নের সীমানা এখনও আরও উঁচুতে, ‘ব্যক্তিগতভাবে আমি মনে করি অতীত অতীতই। আমরা সেটা নিয়ে ভাবছি না। আমাদের লক্ষ্য হচ্ছে বর্তমান ও ভবিষ্যতের দিকে তাকানো। আমরা নিজেদের মতো করে প্রস্তুতি নিচ্ছি। শুধু কোনো একটা সিরিজ নিয়েই না, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জেতার লক্ষ্য নিয়ে ভাবছি।

আমাদের দলীয় লক্ষ্য আরও বেশি।’ পাকিস্তানকে তাদের মাঠে হারিয়ে আসা বাংলাদেশ ঘরের মাঠে চাইবে দাপট ধরে রাখতে। কন্ডিশন নিজেদের অনুকূলে থাকায় প্রতিপক্ষকে এখানে নিয়মিতই চ্যালেঞ্জ দেন নাজমুল হোসেন শান্তরা। সেসব জেনেই নিজেদের লক্ষ্যের কথা জানান শাহীন, ‘যেকোনো দলের ঘরের মাঠের কন্ডিশন সফরকারীদের সঙ্গে সবসময়ই কঠিন হয়, কিন্তু আমরা শুধু একটি সিরিজের বাইরেও চিন্তা করছি। আমাদের লক্ষ্য হলো ‘ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ’, আমাদের ১০০ শতাংশ লক্ষ্য হলো কোয়ালিফাই করা এবং ফাইনালে খেলা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত