ঢাকা বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

সাড়ে ৭ লাখ দর্শকের সামনে বার্সেলোনার শিরোপা উদযাপন

সাড়ে ৭ লাখ দর্শকের সামনে বার্সেলোনার শিরোপা উদযাপন

স্থানীয় সময় বিকাল ৫টায় শুরু হওয়া প্যারেড শেষ হতে হতে পেরিয়ে গেল রাত ১০টা। দীর্ঘ এই সময়ে বার্সেলোনার রাস্তাগুলো যেন পরিণত হলো জনসমুদ্রে। ছাদখোলা বাসে নেচে-গেয়ে শিরোপা উদযাপন করলেন লামিনে ইয়ামাল, রাফিনিয়া, রবের্ত লেভানদোভস্কিরা। কাম্প নউয়ে গত রোববার রিয়াল মাদ্রিদকে ২-০ গোলে হারিয়ে, তিন ম্যাচ হাতে রেখে টানা দ্বিতীয়বারের মতো লা লিগা শিরোপা জেতে বার্সেলোনা। পরদিন ছাদখোলা বাসে সমর্থকদের সামনে শিরোপা উদযাপন করে কাতালান দলটি।

স্প্যানিশ গণমাধ্যমের খবর অনুযায়ী, বার্সেলোনার এই উদযাপনের অংশ হতে সমবেত হয়েছিল সাড়ে সাত লাখের বেশি মানুষ। ছাদখোলা বাসে ইয়ামাল-রাফিনিয়াদের উদযাপন শুরু হয় বিকালে কাম্প নউ থেকে। ফিলিস্তিনের পতাকা হাতে দেখা যায় ইয়ামালকে। শহরের বিভিন্ন রাস্তায় ঘুরে রাতে প্রিয় এই আঙিনাতে এসেই শেষ হয় তাদের প্যারেড।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত