ঢাকা বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড

নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড

নেইমার বিশ্বকাপ খেলতে পারবেন কিনা, সেটি নিশ্চিত নয়। কেননা কোচ কার্লো আনচেলত্তি আগেভাগেই জানিয়ে রেখেছেন, ফিট না হলে নেইমারকে নিয়ে ভাববেন না তিনি। তবে জাতীয় দলে ফেরার পথে বড় এক ধাপ এগোলেন ব্রাজিলিয়ান সুপারস্টার। গত সোমবার আনচেলত্তির ঘোষিত ব্রাজিলের প্রাথমিক ৫৫ সদস্যের দলে জায়গা পেয়েছেন তিনি।

দীর্ঘদিন চোটের সঙ্গে লড়াই করলেও সাম্প্রতিক সময়ে ভালো ফর্মে আছেন নেইমার। শৈশবের ক্লাব সান্তোসে ১২ ম্যাচে পাঁচ গোল ও তিন অ্যাসিস্ট করেছেন এই ফরোয়ার্ড। আনচেলত্তির চূড়ান্ত স্কোয়াড ঘোষণা হবে আগামী ১৮ মে। এখন যেটি এসেছে সেটি প্রাথমিক তালিক। দেখা যাক, শেষ পর্যন্ত নেইমার ব্রাজিলের মূল স্কোয়াডে থাকেন কিনা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত