
আগের দিন মেয়েদের মধ্যে দেশসেরা অন্যতম সাইক্লিষ্ট সুবর্না বর্মন ৩০ কিমি. রোড ইন্ডিভিজুয়ালে স্বর্ণপদক হারান বিজিবির নিশি খাতুনের কাছে। তবে সে পথে হাঁটেননি দেশসেরা পুরুষ সাইক্লিষ্ট সেনাবাহিনীর বিশ্বাস ফয়সাল হোসেন।
গতকাল শুক্রবার এক হাজার মিটার স্প্রিন্টে ১৩ মিনিট ৩৭ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণ জেতেন তিনি। দ্বিতীয় দিন শেষে ছয়টি স্বর্ণ, পাঁচটি রুপা ও দুটি ব্রোঞ্জ জিতে এগিয়ে রয়েছে সেনাবাহিনী। তিনটি করে স্বর্ণ-রুপা এবং একটি ব্রোঞ্জ জিতে দ্বিতীয় স্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একটি স্বর্ণপদক জিতে তৃতীস্থানে রয়েছে গাজীপুর জেলা ক্রীড়া সংস্থা।