ঢাকা বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

মোরসালিন চ্যাম্পিয়ন

মোরসালিন চ্যাম্পিয়ন

কিউট-ডিআরইউ ক্রীড়া উৎসব শুরু হয়েছে। গতকাল শনিবার জাতীয় ক্রীড়া পরিষদের অনুষ্ঠিত দাবা ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন ফুটবল ডটকমের মোরসালিন আহমেদ। দেশ টিভির জাহেদুজ্জামান রানারআপ এবং গ্রীন ওয়াচের আবুল কামাল আজাদ তৃতীয় হন। এর আগে প্রতিযোগিতার উদ্বোধন করেন জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) মো. আমিনুল এহসান (উপ-সচিব)।

ডিআরইউর সহ-সভাপতি মেহেদী আজাদ মাসুমের সভাপতিত্বে এ সময় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডিআরইউর ক্রীড়া সম্পাদক ওমর ফারুক রুবেল।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত