
কিউট-ডিআরইউ ক্রীড়া উৎসবের অ্যাথলেটিক্সে চ্যাম্পিয়ন হয়েছেন এশিয়ান টেলিভিশনের বাতেন বিপ্লব। গত বুধবার ক্রীড়া সম্পাদক ওমর ফারুক রুবেলের পরিচালনায় ঢাকা জাতীয় স্টেডিয়ামে ১০০ মিটার ম্প্রিন্টে ১৩.৪৮ সেকেন্ড সময় নিয়ে চ্যাম্পিয়ন হন তিনি। দৈনিক যুগান্তরের জ্যোতির্ময় মন্ডল রানারআপ হন ১৩.৬৫ সেকেন্ড সময় নিয়ে। ঢাকা পোস্ট ডটকমের শাহাদাত হোসেন ১৪.৩৪ সেকেন্ড সময় নিয়ে হয়েছেন তৃতীয়। আজ শহিদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে পুরুষদের টেবিল টেনিস একক ইভেন্টের খেলা।