ঢাকা বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

মেসির বেতন দ্বিগুণ বাড়াল মায়ামি

মেসির বেতন দ্বিগুণ বাড়াল মায়ামি

ইন্টার মায়ামিতে নতুন চুক্তিতে আগের চেয়ে দ্বিগুণের বেশি বেতন বেড়েছে লিওনেল মেসির। তার বর্তমান বেতন ২ কোটি ৫০ লাখ ডলার, বাংলাদেশি মুদ্রায় যা ৩০৭ কোটি ৩৫ লাখ ২৭ হাজার টাকা। নতুন চুক্তি অনুযায়ী মোট নিশ্চিত আয় দাঁড়িয়েছে ২ কোটি ৮৩ লাখ ৩৩ হাজার ৩৩৩ ডলার। মেসির আয়ের এ তথ্য নিশ্চিত করেছে এমএলএস প্লেয়ার্স অ্যাসোসিয়েশন। আয়ের তালিকা অনুযায়ী মেসি এখন দ্বিতীয় স্থানে থাকা লস অ্যাঞ্জেলেস এফসি (এলএফসি) তারকা সন হিউং-মিনের চেয়েও দ্বিগুণের বেশি উপার্জন করছেন।

মেসির যা বেতন, এমএলএসে মায়ামি ছাড়া অন্য কোনো দলই সব খেলোয়াড়ের পেছনে এত খরচ করে না। সব মিলিয়ে ইন্টার মায়ামির খেলোয়াড়দের মোট বেতন এখন ৫ কোটি ৪৬ লাখ ডলার, যা এমএলএসে সবচেয়ে বেশি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত