ঢাকা শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

প্রতিকূল আবহাওয়ায় মেয়েদের প্রস্তুতি

প্রতিকূল আবহাওয়ায় মেয়েদের প্রস্তুতি

সাফ নারী চ্যাম্পিয়নশিপে হ্যাটট্রিক শিরোপা জয়ের মিশন নিয়ে বাংলাদেশের মেয়েরা এখন থাইল্যান্ডে। ব্যাংককের গরমে প্রস্তুতি নিচ্ছেন ঋতুপর্ণা-শিউলিরা। ভারতের গোয়ায় চলতি মাসের শেষ দিকে গরমের মধ্যেই খেলতে হবে তাদের। তাই শিউলির মনে হচ্ছে, ব্যাংককে এমন আবহাওয়ায় প্রস্তুতি ভারতে তাদের কাজে লাগবে। প্রস্তুতি ভালো হওয়ায় কোনো চাপ অনুভব করছেন না শিউলি। যদিও দুটি নারী সাফ চ্যাম্পিয়নশিপ জয়ী এই ডিফেন্ডার মনে করেন, শিরোপা ধরে রাখা কঠিন হবে; তবে দলে আসা নতুনদের নিয়ে ভালো ফল পেতে আশাবাদী তিনি। মালদ্বীপের বিপক্ষে ২৫ মে’র ম্যাচ দিয়ে হ্যাটট্রিক শিরোপা জয়ের মিশন শুরু করবে বাংলাদেশ। ৩১ মে গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচ খেলবে পিটার জেমস বাটলারের দল। গোয়ার এই প্রতিযোগিতা সামনে রেখে ব্যাংককে ক্যাম্প করছে বাংলাদেশ। অ্যালপাইন ট্রেনিং গ্রাউন্ডে গতকাল শুক্রবারের অনুশীলনের ফাঁকে শিউলি বললেন, প্রতিকূল আবহাওয়ার মধ্যে প্রস্তুতি নেওয়ার সুফল তারা পাবেন ভারতে গিয়ে। ‘সব মিলিয়ে ভালো ট্রেনিং হচ্ছে, আর এখানকার আবহাওয়া অনেক গরম, তাপমাত্রা বেশি। মেয়েরা চেষ্টা করছে মানিয়ে নিতে এবং সবকিছু মিলিয়ে আমাদের প্রস্তুতি ভালোই যাচ্ছে। আশা করি, আমাদের বাকি যে কয়টা দিন আছে, সেগুলো ভালোভাবে শেষ করতে পারব।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত