ঢাকা বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

জাতীয় স্লুকারে সেরা নিজাম

জাতীয় স্লুকারে সেরা নিজাম

জাতীয় স্নুকার চ্যাম্পিয়নশিপে সেরার পুরস্কার জিতেছেন নিজাম উদ্দিন আহমেদ। রানারআপ সৈয়দ রাফিজ। গতকাল সোমবার ঢাকা বোট ক্লাবে অনুষ্ঠিত খেলা শেষে চ্যাম্পিয়ন নিজামের হাতে এক লাখ, রানারআপ রফিজের হাতে ৫০ হাজার এবং দুই সেমিফাইনালিস্টদের হাতে ২০ হাজার টাকা করে এবং ক্রেস্ট ও সম্মাননা তুলে দেন প্রধান অতিথি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসএম জাহাঙ্গীর হোসেন। এছাড়া ঢাকা বোট ক্লাবের প্রেসিডেন্ট রুবেল আজিজ এবং বিবিএসএফের প্রেসিডেন্ট ব্রিগেডিয়ার জেনারেল সরকার মোহাম্মদ শামসুদ্দিন, এনডিসি, পিএসসি (অব.), কো-স্পন্সর রশিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কাফিলউদ্দিন এবং এমিনেন্স সোর্সিংয়ের ব্যবস্থাপনা পরিচালক পুলক পোদ্দার, ঢাকা বোট ক্লাবের সদস্য জাবেদ সিদ্দিকী, মেম্বার অ্যাডমিন নকিব সরকার অপু, মেম্বার ফাইন্যান্স সৈয়দ আবু সোলাইমান এবং এমআইসি লাউঞ্জ, মেইনটেন্যান্স ও প্রেস অ্যান্ড পাবলিকেশনস মো. আব্দুস সবুর খান উপস্থিত ছিলেন। বাংলাদেশ বিলিয়ার্ড ও স্নুকার ফেডারেশনের (বিবিএসএফ) সহযোগিতায় আয়োজিত এই টুর্নামেন্টে দেশের বিভিন্ন প্রান্তের সেরা খেলোয়াড়রা অংশ নেন। প্রতিযোগিতায় টাইটেল স্পন্সর হিসেবে ছিল স্বনামধন্য প্রতিষ্ঠান অ্যাম্বার গ্রুপ, ভেন্যু পার্টনার বনানী ক্লাব এবং বেভারেজ পার্টনার হিসেবে ছিল মাম ও আরসি কোলা।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেন, ‘৩৯তম জাতীয় স্নুকার চ্যাম্পিয়নশিপ সফলভাবে আয়োজনের জন্য আমি বিজয়ী, অংশগ্রহণকারী খেলোয়াড়, আয়োজক ও সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানাই। খেলাধুলা শৃঙ্খলা, অধ্যবসায় ও দেশপ্রেম গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দেশের খেলাধুলার সার্বিক উন্নয়নে ক্রীড়া মন্ত্রণালয় থেকে আমরা সবরকম সহযোগিতা নিশ্চিত করতে চাই।’ বিশেষ অতিথি এসএম জাহাঙ্গীর হোসেন বলেন, ‘বাংলাদেশে স্নুকারের জনপ্রিয়তা ও মান ক্রমেই বৃদ্ধি পাচ্ছে, যা অত্যন্ত আশাব্যঞ্জক।’

ঢাকা বোট ক্লাবের প্রেসিডেন্ট রুবেল আজিজ বলেন, ‘দেশের অন্যতম মর্যাদাপূর্ণ স্নুকার প্রতিযোগিতা আয়োজন করতে পেরে ঢাকা বোট ক্লাব গর্বিত। নিয়মিত এ ধরনের টুর্নামেন্ট আয়োজন দেশের কিউ স্পোর্টসকে আরও এগিয়ে নেবে।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত