ঢাকা সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

ছেলের আইপিএল অভিষেকে শচিনের আবেগঘন বার্তা

ছেলের আইপিএল অভিষেকে শচিনের আবেগঘন বার্তা

লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের হয়ে আইপিএলে অভিষেক হয়েছে ভারতের কিংবদন্তি ক্রিকেটার শচিন টেন্ডুলকারের ছেলে অর্জুন টেন্ডুলকারের। পেসার অর্জুনের অভিষেকে আবেগঘন এক বার্তা দিয়েছেন তার বাবা। যেখানে তিনি প্রশংসা করেছেন ছেলের ধৈর্য ও পরিশ্রমের। পুরো মৌসুম নেটে ভালো পারফরম্যান্স দেখানো অর্জুন লক্ষ্ণৌর একাদশে সুযোগ পেলেন মৌসুমের শেষ ম্যাচে। ম্যাচে তিনি শুরুতেই নিয়ন্ত্রিত বোলিং করেন এবং পরে গুরুত্বপূর্ণ সময়ে উইকেটও তুলে নেন। তার বোলিং ফিগার ছিল ৪ ওভারে ১ উইকেট নিয়ে ৩৬ রান। যদিও তার এক ওভারে নেওয়া সহজ ক্যাচটি মিস করেন অধিনায়ক রিশভ পান্ত।

ম্যাচ শেষে অর্জুনের বাবা শচিন টেন্ডুলকার সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ‘ভালো করেছ, অর্জুন।

এই পুরো মৌসুমে তুমি যেভাবে নিজেকে সামলেছ, নিজের সামর্থ্যে বিশ্বাস রেখেছ, ধৈর্য ধরে কঠোর পরিশ্রম করেছ, চুপচাপ কাজ করে গেছ এবং একেবারে শেষ ম্যাচ পর্যন্ত সুযোগের অপেক্ষা করেও ইতিবাচক থেকেছ, আমি তোমার জন্য গর্বিত।’

শচিন আরও লিখেন, ‘ক্রিকেট যেমন দক্ষতার পরীক্ষা নেয়, তেমনি ধৈর্যেরও পরীক্ষা নেয়।

আজ তুমি দুটোই দারুণভাবে সামলেছ।

সবসময় পা মাটিতে রেখে চলো এবং যেমনভাবে তুমি সবসময় খেলাটাকে ভালোবেসে এসেছ, তেমনই ভালোবেসে যেতে থাকো।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত