ঢাকা মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

‘সারা জীবনের চেয়েও বেশি কাঁদলাম’

‘সারা জীবনের চেয়েও বেশি কাঁদলাম’

ইংলিশ ফুটবলের আরেকটি মৌসুম শেষ হলো। আলো নিভে গেল স্টেডিয়ামের, গ্যালারি ধীরে ধীরে ফাঁকা হয়ে গেল, কিন্তু কিছু বিদায় থেকে যায় দীর্ঘশ্বাস হয়ে! এবারের প্রিমিয়ার লিগের শেষ দিনে তেমনই দুই ভিন্ন আবেগের গল্প লিখলেন মোহাম্মদ সালাহ ও পেপ গার্দিওলা। একজন বিদায় নিলেন চোখের জলে, আরেকজন নীরব পরাজয়ের ভেতর! অ্যানফিল্ডে সেদিন শুধু একটি ম্যাচ ছিল না, ছিল এক যুগের শেষ অধ্যায়। ব্রেন্টফোর্ডের বিপক্ষে গত রাতে ১-১ গোলে ড্র করলেও পুরো স্টেডিয়াম যেন তাকিয়েছিল এক মানুষকে ঘিরে-মোহাম্মদ সালাহ। লিভারপুল জার্সিতে এটাই ছিল তার শেষ ম্যাচ। মাঠে নামার আগেই জানা ছিল বিদায়ের কথা, তবু শেষ বাঁশি বাজার পর বাস্তবতা যেন আরও ভারী হয়ে নামে। ম্যাচের ৫৭ মিনিটে কার্টিস জোন্সের গোলে অ্যাসিস্ট করে সালাহ ভেঙে দেন স্টিভেন জেরার্ডের দীর্ঘদিনের রেকর্ড। লিভারপুলের ইতিহাসে সর্বোচ্চ অ্যাসিস্টদাতা এখন তিনিই। কিন্তু সেই রাতে সংখ্যার চেয়ে বড় হয়ে ওঠে আবেগ।

৭৩ মিনিটে বদলি হওয়ার সময় পুরো অ্যানফিল্ড দাঁড়িয়ে তাকে অভিবাদন জানায়। শেষ বাঁশি বাজতেই দেখা যায়, চোখ ভিজে গেছে সেই মানুষটার, যাকে এতদিন দৃঢ়, কঠিন আর নির্লিপ্ত বলেই চিনত ফুটবল দুনিয়া। পাশে ছিলেন তার দীর্ঘদিনের সতীর্থ অ্যান্ডি রবার্টসন। দুজনই ২০১৭ সালে একসঙ্গে এসেছিলেন লিভারপুলে, একসঙ্গে জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগ, প্রিমিয়ার লিগ-অসংখ্য গৌরবের গল্প। বিদায়ের রাতেও দুজনের চোখেই ছিল একই আবেগ! ম্যাচ শেষে সালাহ বলছিলেন, ‘আমার তো মনে হয় সারা জীবনের চেয়েও বেশি কাঁদলাম। আমি আসলে আবেগপ্রবণ নই। আমাদের যৌবন এখানে কেটেছে, শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু ভাগাভাগি করেছি। এই ক্লাব যেখানে থাকার কথা, সেখানে আমরা রেখেছি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত