ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

বিশ্বকাপে অফসাইডে বড় পরিবর্তন

বিশ্বকাপে অফসাইডে বড় পরিবর্তন

অফসাইড সিদ্ধান্ত আরও দ্রুত ও নির্ভুল করতে নতুন প্রযুক্তি চালু করতে যাচ্ছে ফিফা। ২০২৬ ফিফা বিশ্বকাপে অফসাইড সিদ্ধান্ত আরও দ্রুত ও নির্ভুল করতে নতুন প্রযুক্তি চালু করতে যাচ্ছে ফিফা। এর ফলে দীর্ঘক্ষণ খেলা চালিয়ে যাওয়ার পর অফসাইডের পতাকা তোলার দৃশ্য অনেকটাই কমে যাবে। ফিফা জানিয়েছে, বিশ্বকাপে ব্যবহার করা হবে উন্নত সেমি-অটোমেটেড অফসাইড প্রযুক্তি। নতুন ব্যবস্থায় কোনো খেলোয়াড় যদি ১০ সেন্টিমিটারের বেশি অফসাইডে থাকেন, তাহলে সহকারী রেফারির কাছে তাৎক্ষণিক অডিও সতর্কবার্তা পৌঁছে যাবে। ফলে তিনি দ্রুত পতাকা তুলতে পারবেন এবং অপ্রয়োজনীয়ভাবে খেলা চালিয়ে যেতে হবে না। আগের সংস্করণের প্রযুক্তিতে কেবল ৫০ সেন্টিমিটারের বেশি অফসাইড হলে রেফারিদের সতর্ক করা হতো। এবার সেই সীমা অনেক কমিয়ে আনা হয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সহকারী রেফারির হাতেই থাকবে। প্রযুক্তিগত কোনো ত্রুটির সন্দেহ হলে তিনি পতাকা না তুলেও খেলা চালিয়ে যেতে পারবেন। ফিফার আশা, নতুন প্রযুক্তি অফসাইড সিদ্ধান্ত নিয়ে বিতর্ক ও হতাশা কমাবে। একই সঙ্গে অপ্রয়োজনীয়ভাবে খেলা চলতে থাকায় যে চোটের ঝুঁকি তৈরি হয়, সেটিও কমে আসবে। ২০২৫ সালের মে মাসে তাইও আওনিই অফসাইড পতাকা তুলতে দেরি হওয়ার পর গোলপোস্টে ধাক্কা খেয়ে গুরুতর আহত হন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত