
বিশ্বকাপ মানেই তো শুধু মাঠে ফুটবলারদের পায়ের জাদু আর ট্রফি ছোঁয়ার তীব্র লড়াই নয়। এর বাইরেও আছে এক বিপুল রঙিন জগৎ। ফুটবলারদের পায়ের কাজ দেখতে দেখতে চোখ যখন ক্লান্ত, তখন তাঁদের বাহারি রূপ আর ফ্যাশন স্টেটমেন্ট নিয়ে ভক্তদের আগ্রহের কমতি থাকে না। বিশেষ করে নামটা যখন নেইমার, তখন ড্রিবলিংয়ের পাশাপাশি তাঁর চুলের ছাঁট নিয়েও আলোচনা অবধারিত। এবারও ব্যতিক্রম হলো না। বিশ্বকাপের ঠিক আগমুহূর্তে নিজের চুলের স্টাইলে এক চটকদার পরিবর্তন এনেছেন এই ব্রাজিলিয়ান তারকা।