ঢাকা বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

আজ ঢাকায় শুরু ছয় জাতির আন্তর্জাতিক হ্যান্ডবল উৎসব

আজ ঢাকায় শুরু ছয় জাতির আন্তর্জাতিক হ্যান্ডবল উৎসব

পল্টনস্থ শহীদ ক্যাপ্টেন এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে উড়ছে ভারত, মালদ্বীপ, নেপাল, ইয়েমেন, আফগানিস্তান ও বাংলাদেশের পতাকা। স্টেডিয়ামে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এই স্টেডিয়ামে আজ বুধবার শুরু হবে পাঁচ দিন ব্যাপী বয়সভিত্তিক পুরুষ আইএএইচএফ (আন্তর্জাতিক হ্যান্ডবল ফেডারেশন) ট্রফি। প্রতিযোগিতার পৃষ্ঠপোষকতা করছে ঢাকা আইসক্রীম ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ভারত, নেপাল, ইয়েমেন, মালদ্বীপ, আফগানিস্তান ও বাংলাদেশ- এই ছয় জাতির অংশগ্রহণে অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা। অনূর্ধ্ব-২০ বিভাগে দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে দলগুলো। ‘এ’ গ্রুপে খেলবে ভারত, নেপাল ও ইয়েমেন। ‘বি’ গ্রুপে মালদ্বীপ, আফগানিস্তান ও স্বাগতিক বাংলাদেশ। দুই গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলগুলো নিয়ে ১৩ জুন হবে সেমিফাইনাল। ১৪ জুন ফাইনাল। অনূর্ধ্ব-১৮ বিভাগের ম্যাচগুলো রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে হবে। সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দল হবে চ্যাম্পিয়ন। প্রতিযোগিতা উপলক্ষ্যে দেশগুলো এরই মধ্যে ঢাকায় পৌঁছেছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত