ঢাকা বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

আইএইচএফ ট্রফি

মালদ্বীপকে হারাল বাংলাদেশ

মালদ্বীপকে হারাল বাংলাদেশ

আগের দিন অনূর্ধ্ব-২০ বিভাগে দারুণ জয় পেয়েছে বাংলাদেশ। ঢাকায় চলমান বয়সভিত্তিক পুরুষ আইএইচএফ (আন্তর্জাতিক হ্যান্ডবল ফেডারেশন) ট্রফিতে গতকাল বৃহস্পতিবার ছোটরাও জয় তুলে নিয়েছে। এদিন পল্টনস্থ শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে বাংলাদেশ ৩২-২৩ গোলে হারিয়েছে মালদ্বীপকে। যদিও ম্যাচটি জিততে বেশ ঘাম ঝরেছে বাংলাদেশের। কখনও কখনও গোল ব্যবধানে বাংলাদেশের ঘাড়ে নিঃশ্বাস ফেলছিল মালদ্বীপের খেলোয়াড়েরা। ম্যাচের ২৮ মিনিটে বাংলাদেশের স্কোর ছিল ১৫, মালদ্বীপের ১৪। তবে সময় যতো গড়িয়েছে ততোই ম্যাচে নিয়ন্ত্রণ নিয়েছে বাংলাদেশ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত