ঢাকা শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

দক্ষিণ কোরিয়ার গতির সঙ্গে চেক রিপাবলিকের শক্তির লড়াই আজ

দক্ষিণ কোরিয়ার গতির সঙ্গে চেক রিপাবলিকের শক্তির লড়াই আজ

দীর্ঘ দুই দশক পর বিশ্বকাপে চেক রিপাবলিক। নতুন যাত্রার শুরুতেই কঠিন চ্যালেঞ্জে ইউরোপের দেশটি। তাদের লড়াই এশিয়ার অন্যতম সেরা দল দক্ষিণ কোরিয়া। আজ বাংলাদেশ সময় সকাল ৮টায় মেক্সিকোর জাপোপানে এস্তাদিও গুয়ালাদাহারা স্টেডিয়ামে টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দুই অঞ্চলের দুই দলের লড়াই। দক্ষিণ কোরিয়ার সেরা অস্ত্র সন হিয়াং-মিন। এশিয়ান দলটি তাদের গতিময় ফুটবল এবং নিখুঁত ট্রানজিশনের জন্য সুপরিচিত, যেখানে পিএসজি তারকা লি কাং-ইন এবং অভিজ্ঞ ফরোয়ার্ড সন হিয়াং-মিন মাঝমাঠ থেকে আক্রমণের গতি নিয়ন্ত্রণ করবেন। তাদের রুখে দিতে চেক রিপাবলিক নির্ভরশীল নিরেট ডিফেন্সিভ ব্লক এবং ফিজিক্যাল পাওয়ারে। তাই ধারণা করা হচ্ছে, মেক্সিকোর মাটিতে এশিয়ান ও ইউরোপিয়ান ফুটবলশৈলীর এই মেলবন্ধন টুর্নামেন্টের অন্যতম সেরা ট্যাকটিক্যাল দ্বৈরথ হতে যাচ্ছে। ফুটবলের দ্বৈরথে বাড়তি চ্যালেঞ্জ গুয়াদালাহারা শহরের তীব্র গরম। সমুদ্রপৃষ্ঠ থেকে অতিরিক্ত ভৌগোলিক উচ্চতা চেক রিপাবলিকের ফুটবলারদের জন্য একটি বড় শারীরিক পরীক্ষা হতে চলেছে। সাধারণত ইউরোপিয়ান ঘরানার পাওয়ার ফুটবল এবং টানা ৯০ মিনিট অল-আউট কাউন্টার-প্রেসিং করার জন্য যে বিপুল পরিমাণ অক্সিজেন সরবরাহের প্রয়োজন হয়, গুয়াদালাহারার পাতলা বাতাসে তা ধরে রাখা অত্যন্ত কঠিন। কন্ডিশনের সঙ্গে খাপ খাইয়ে নিতে চেক কোচ মিরোস্লাভ কৌবেক তার চেনা হাই-লাইন ডিফেন্স থিওরি থেকে কিছুটা সরে এসে রক্ষণাত্মক কাউন্টার স্ট্র্যাটেজি বেছে নিতে পারেন। অন্যদিকে, দক্ষিণ কোরিয়ার খেলোয়াড়রা ঐতিহাসিকভাবেই চরম আবহাওয়ায় ভালো সামর্থ্য ধরে রাখার জন্য প্রশংসিত।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত