
ঢাকায় চলমান বয়সভিত্তিক পুরুষ আইএইচএফ (আন্তর্জাতিক হ্যান্ডবল ফেডারেশন) ট্রফিতে অনূর্ধ্ব-১৮ বিভাগে রাউন্ড রবিন লিগের তৃতীয় ম্যাচে বাংলাদেশ ৩৯-২৫ গোলে হারিয়েছে নেপাল দলকে। পুরো ম্যাচেই আধিপত্য ধরে রেখে খেলেছে বাংলাদেশ। প্রতিযোগিতায় তিন ম্যাচে এটি বাংলাদেশের দ্বিতীয় জয়।
গতকাল শনিবার পল্টনস্থ শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে নেপালকে হারাতে বড় ভূমিকা রাখেন জেবে দাই বম। ম্যাচে সর্বোচ্চ ৭টি করে গোল করেন জেবে দাই বম ও ডেভিড বম।