
দ্বিতীয় সাউথ এশিয়ান থ্রোবল চ্যাম্পিয়নশিপে খেলতে রবিবার ঝাড়খণ্ড গেল ৩৪ সদস্যের বাংলাদেশ থ্রোবল দল।
যার মধ্যে পুরুষ ও নারী ১৪ জন করে খেলোয়াড় রয়েছেন। এছাড়া দলের সঙ্গে দু’জন করে কোচ ও ম্যানেজার এবং একজন করে ফিজিও এবং এনএসসি ডেলিগেট রয়েছেন। আগামী ১৬-১৮ জুন রাঁচিতে অনুষ্ঠিত হবে পাঁচ দেশের এই টুর্নামেন্ট। বাংলাদেশ ছাড়াও শ্রীলংকা, নেপাল, ভুটান ও স্বাগতিক ভারত খেলবে। তবে রাজনৈতিক কারণে খেলতে আসছে না পাকিস্তান।
পুরুষ দলের খেলোয়াড়রা হলেন- মিজানুর রহমান, রাইসুল ইসলাম, তৌফিকুল ইসলাম, আদদিন ইসলাম, বিএম শহিদুজ্জামান, তানভীর রিয়াদ ভূঁইয়া, তাশরিক হাসান, রিয়াদুল ইসলাম, কাইয়ুম ভূঁইয়া, বিপ্লব হোসেন, ফারুক হোসেন, ফখরুল ইসলাম, আবু জাহিদ হেলাল, রাসেল।
দলের মেয়েরা হলেন- পুজা দাস, ঝর্ণা আক্তার, উর্মি আক্তার রুমা, দুলালী হালদার, সোহালী আক্তার, দীপা মন্ডল, আফরোজা আক্তার, নুরিয়া আফরিন মনি, তমা, মারসাইন্দা চৌধুরী, শিরিনা খাতুন, ইতি ইসলাম, নাজমা আক্তার, ইতি আক্তার রিয়া।