
জনসংখ্যায় বিশ্বকাপের ইতিহাসে ক্ষুদ্রতম দেশ হিসেবে এবারের আসরে জায়গা করে ক্যারিবিয়ান সাগরের ৪৪৪ বর্গকিলোমিটার আয়তনের দেশ কুরাসাও। ফুটবলে রূপকথার গল্প লিখে প্রথমবার বিশ্বকাপ খেলতে নামা নবাগত ‘সেভেন আপ’ খাইয়ে বরণ করল জার্মানি। বাংলাদেশ সময় গতকাল সোমবার ভোরে যুক্তরাষ্ট্রের টেক্সাসের হিউস্টন স্টেডিয়ামে কুরাসাওকে ৭-১ গোলের বিশাল ব্যবধানে উড়িয়ে দিয়েছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। সর্বশেষ দুই আসরে গ্রুপ পর্বে বিদায় নেয়া জার্মানি ই- গ্রুপে ফেবারিট। কিন্তু আগের ব্যর্থতার গ্লানিতে এবার তাদের লক্ষ্য ছিল নিজেদের প্রমাণের। সেটাই তারা করে দেখালো গ্রুপ ওপেনারে। মাত্র ১ লাখ ৫৮ হাজার জনসংখ্যার দেশ কুরাসাও। বিশ্বকাপে খেলার সুযোগ পাওয়াটাই যেখানে দেশটির ইতিহাসে সবচেয়ে বড় উৎসব, সেখানে একটা গোল কী করতে পারে! সেটাও যদি হয় চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানির জালে! কাই হাভার্টজদের সাত গোলও যেটা করতে পারেনি, কুরাসাওয়ের লিভানো কোমেনেনসিয়া সেটা করতে পেরেছেন মাত্র এক গোলেই। তেমন কিছু না আসলে, থেকে ১০০ বছর পরও যখন কুরাসাওয়ের বিশ্বকাপে খেলার প্রসঙ্গে উঠবে, গল্প হবে প্রথম গোলটি করেছেন কে-তখন কোমেননসিয়ার নামটা উচ্চারিত হবে। অমরত্ব আরকি!
এদিন শুরু থেকে আক্রমণাত্মক খেলতে থাকা জার্মানি ষষ্ঠ মিনিটে ফেলিক্স এনমেচার গোলে এগিয়ে যায়।