ঢাকা বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

অস্ট্রেলিয়ার সামনে দাঁড়াতেই পারেননি জ্যোতিরা

অস্ট্রেলিয়ার সামনে দাঁড়াতেই পারেননি জ্যোতিরা

একদিনে ক্রিকেটে অস্ট্রেলিয়ার ছেলে ও মেয়েদের বিপক্ষে ম্যাচ ছিল বাংলাদেশের। দুই ম্যাচেরই পরিণতি একই। ছেলেরা কিছুটা লড়াই করলেও নারী বিশ্বকাপে শক্তিশালী অস্ট্রেলিয়ার কাছে রীতিমতো বিধ্বস্ত হয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। উইকেটে সবুজ ঘাসের ছোঁয়া। কন্ডিশনও পেস সহায়ক। টিভিতে পিচ রিপোর্টে তবু ইয়ান বিশপ ও জুলিয়া প্রাইস বললেন, শুরুটা সামলে নিতে পারলে ১৮০-২০০ রানের পিচ এটি। কিন্তু বাংলাদেশ পারল না ৮০ রানও করতে। অস্ট্রেলিয়ার বোলিংয়ের সামনে ধুঁকতে ধুঁকতে যে রান তুলল নিগার সুলতানার দল, ম্যাচের ফয়সালা হয়ে গেল প্রথম ইনিংসেই।

টস হেরেও আগে ব্যাটিং পেয়ে বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা বলেছিলেন, “খুব করে চাইছিলাম আগে ব্যাট করতে, যেন ব্যাটাররা খোলা মনে ব্যাট করতে পারে।” কিন্তু তার দলকে দেখে মনে হলো, ব্যাটিং ব্যাপারটিই তাদের জানা নেই। ম্যাচ অস্ট্রেলিয়ার জেতারই কথা। কিন্তু নিগারের দল পারল না সামান্য লড়াই জমাতেও। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাংলাদেশকে ৯ উইকেট হারাল অস্ট্রেলিয়া। গতকাল বুধবার হেডিংলিতে ২০ ওভার খেলে বাংলাদেশ করতে পারে মাত্র ৭৭ রান। অস্ট্রেলিয়া জিতে যায় ৯.৩ ওভারে।

অস্ট্রেলিয়ার সব বোলারই কার্যকর অবদান রেখে গড়ে দেন জয়ের ভিত। দুটি উইকেটের পর অপরাজিত ১৯ রান করে ম্যাচের সেরা চিরসবুজ অলরাউন্ডার এলিস পেরি। চোটের কারণে এই ম্যাচে মূল ওপেনার ফিবি লিচফিল্ড ও সেরা অলরাউন্ডার অ্যাশ গার্ডনারকে পায়নি অস্ট্রেলিয়া। তবু জিততে সমস্যা হয়নি একটুও। বাংলাদেশের ভোগান্তির শুরু ম্যাচের দ্বিতীয় ওভার থেকেই। ক্রস ব্যাটে খেলে কিম গার্থের বলে বোল্ড হন দিলারা আক্তার। ক্রস ব্যাটেই খেলেই গার্থ উইকেট দেন আগের ম্যাচে ঝড়ো ফিফটি করা জুয়ায়রিয়া ফেরদৌস (৮)। মিডল অর্ডারের বড় দুই ভরসা সোবহানা মোস্তারি ও স্বর্ণা আক্তারকে দ্রুত ফেরান পেরি। পেসারদের দাপটের মধ্যেই বাঁহাতি স্পিনে শারমিন আক্তারকে ফেরান অস্ট্রেলিয়ান অধিনায়ক সোফি মলিনিউ। ৮ ওভারে ২৭ রানে ৫ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হওয়া ইনিংসে লড়াইয়ের চেষ্টা করেন নিগার ও রিতু মনি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত