ঢাকা রোববার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

ব্রাজিলের পারফরমেন্সের প্রশংসা করলেন আনচেলত্তি

ব্রাজিলের পারফরমেন্সের প্রশংসা করলেন আনচেলত্তি

কোচ কার্লো আনচেলত্তি বলেছেন, শুক্রবার বিশ্বকাপে হাইতির বিপক্ষে ৩-০ গোলের জয়ে ব্রাজিল একটি “সম্পূর্ণ পারফরমেন্স” উপহার দিয়েছে। একইসাথে তিনি আরও বলেন নকআউট পর্বের আগে দল আরও উন্নতি করবে।

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল মরক্কোর বিপক্ষে হতাশাজনক ১-১ গোলে ড্রয়ের পর ঘুরে দাঁড়ায়। ফিলাডেলফিয়ায় ম্যাচটিতে মাতেয়াস কুনহা দুটি গোল করে। অন্যদিকে ভিনিসিয়াস জুনিয়র টুর্নামেন্টে টানা দ্বিতীয় ম্যাচে গোলের দেখা পান। এই জয়ে ব্রাজিল চার পয়েন্ট নিয়ে গ্রুপ সি’র শীর্ষে উঠে এসেছে। সমান চার পয়েন্ট থাকলেও গোল ব্যবধানে তারা মরক্কোর চেয়ে এগিয়ে রয়েছে। এক ম্যাচ বাকি থাকতেই শেষ ৩২-এ ওঠা প্রায় নিশ্চিত করে ফেলেছে সেলেসাওরা।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে আনচেলত্তি সাংবাদিকদের বলেন, “এটি ছিল একটি সম্পূর্ণ ম্যাচ, বিশেষ করে প্রথমার্ধে আমরা অনেক ভালো খেলেছি। দ্বিতীয়ার্ধে আমরা খেলায় আরও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছি, তবে প্রচুর সুযোগ সৃষ্টি করেছি এবং আরও গোল করতে পারতাম।” তিনি আরও বলেন, “এই ম্যাচ থেকে আমরা যা আশা করেছিলাম, সেটাই পেয়েছি- উন্নত মানের খেলা, কম ভুল, আক্রমণে বেশি কার্যকারিতা এবং রক্ষণে আরও ভালো নিয়ন্ত্রণ। আবহের দিক থেকে এটি একটি ভালো ম্যাচ ছিল। অবশ্যই আমাদের এখনও উন্নতির জায়গা রয়েছে। নকআউট পর্বের জন্য প্রস্তুত হতে আমরা নিজেদেও আরও উন্নত করার চেষ্টা করবো।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত