
এশিয়ান জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশিপে অষ্টম হয়েছেন বাংলাদেশের উটিং ওয়া মারমা। ১৪-২১ জুন চীনে জুনিয়র বিভাগে বিভিন্ন দেশের ৫৩ জন জিমন্যাস্টের মধ্যে ভল্টিং টেবিলের ফাইনাল রাউন্ডে উঠেন উটিং। ফাইনাল রাউন্ডে ১২.৯৮৩ নম্বর পেয়ে ৮ম স্থান অধিকার করেন তিনি। বাংলাদেশ জিমন্যাস্টিকস ফেডারেশনের সাধারন সম্পাদক হাবিবুর রহমান জামিল এ তথ্য জানান। এই টুর্নামেন্টে বাংলাদেশ, জাপান, চায়না, কোরিয়া, কাতার সহ এশিয়ার ২২ টি দেশের ৬৭ জন সিনিয়র এবং ৫৩ জন জুনিয়রসহ ১২০ জন জিমন্যাস্ট অংশ নেন। বাংলাদেশ থেকে সিনিয়র বিভাগে ৮টি এবং জুনিয়র বিভাগে ৮টি সর্বমোট ১৬ টি ক্যাটাগরিতে প্রতিযোগিতায় অংশ নেন ১০ জন জিমন্যাস্ট।