ঢাকা মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

ঘানা ম্যাচের আগে রোনালদো সতীর্থের বিস্ফোরক মন্তব্য

ঘানা ম্যাচের আগে রোনালদো সতীর্থের বিস্ফোরক মন্তব্য

ডিআর কঙ্গোর বিপক্ষে ১-১ গোলে ড্রয়ের হতাশায় পর্তুগালের বিশ্বকাপ শুরু হয়েছে। আর সেই ড্রয়ের পর সমালোচনার বেশির ভাগটাই ধেয়ে গেছে ক্রিস্টিয়ানো রোনালদোর দিকে। ৪১ বছর বয়সী এই ফরোয়ার্ড আক্রমণভাগে ধার হারিয়ে ফেলেছেন বলে পর্তুগাল ক্ষতিগ্রস্ত কি না, উঠেছে এমন প্রশ্ন। এমন পরিস্থিতিতে রোনালদোর পাশে দাঁড়িয়েছেন তার সতীর্থ ফ্রান্সিসকো কনসেইসাও। ২৩ বছর বয়সী পর্তুগিজ উইঙ্গারের দাবি, মাঠে কেউই রোনালদোকে বল দেওয়ার জন্য আলাদা কোনো চাপ অনুভব করেন না।

আজ উজবেকিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে গতকাল সোমবার সংবাদ সম্মেলনে কনসেইসাও বলেন, ‘আমরা তাকে বল দেওয়ার প্রয়োজন অনুভব করি না। আমি বল দিই তাকে, যাকে আমার কাছে সবচেয়ে ভালো অবস্থানে এবং ফাঁকা মনে হয়।’ ব্যক্তি রোনালদো নয়, বরং পর্তুগাল দলকে নিয়েই এই মুহূর্তে বেশি চিন্তিত কনসেইসাওরা, ‘বাকিদের মতো রোনালদোও স্রেফ স্কোয়াডের একজন সদস্য। সফল হতে হলে দলের সবাইকে এক হয়ে খেলতে হবে’। তবে রোনালদোর সমালোচনা নয়, বরং অকুণ্ঠ প্রশংসা করেছেন জুভেন্টাসে খেলা এই উইঙ্গার, ’৪১ বছর বয়সেও তার যে গোলের ক্ষুধা, এ কারণেই সে সবার কাছে একজন উদাহরণ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত