ঢাকা বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

সাংবাদিকের সঙ্গে গোল উদযাপন মেসির!

সাংবাদিকের সঙ্গে গোল উদযাপন মেসির!

লিওনেল মেসিকে একটু ছুঁতে পেলে বর্তে যান অনেকে। সেখানে, টিওয়াইসির সাংবাদিক হোয়াকিন ব্রুনো মহা সৌভাগ্যবান। অস্ট্রিয়ার বিপক্ষে দ্বিতীয় গোলের উদযাপন যে, এই মহাতারকা করলেন ব্রুনোর সঙ্গে! গত মঙ্গলবার রাতে ডালাসে অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচের দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের শেষ দিকের ঘটনা। শেষের বাঁশিও বাজার অপেক্ষা। ওই মুহূর্তেই দ্বিতীয় গোলটি করলেন মেসি। এরপর ডাগআউটের দিকে না গিয়ে ছুটলেন, পোস্টের পেছনে। সেখানেই ব্রুনো উল্লাস করছিলেন তীব্র চিৎকারে। মেসি তার দিকেই ছুটে গেলেন। ‘হাই-ফাইভ’ দিলেন। মুহূর্তেই ওই মুহূর্তটি হয়ে গেল ক্যামেরাবন্দি। সামাজিক যোগাযোগের মাধ্যমেও ছড়িয়ে পড়ল দ্রুতই। সেই থেকে আলোচনা শুরু, কার সাথে মেসির উদযাপন করলেন গোলটি?

টিওয়াইসির সাংবাদিক হিসেবে, ব্রুনো অনেকের কাছেই চেনা মুখ। কিন্তু ওই উদযাপনের পর, এখন তিনি হাজারো ফুটবলপ্রেমীর পরিচিত হয়ে উঠেছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত