
জাতীয় দলে এক যুগের বেশি লম্বা ক্যারিয়ার। অপ্রত্যাশিত বিতর্কে সেটা থেমেছে মাঝপথে। তবে বিতর্কের বেড়াজাল পেরিয়ে বর্তমানে বাংলাদেশের ব্যাটিং কোচ হিসেবে কাজ করছেন মোহাম্মদ আশরাফুল। কোচ হিসেবে শান্ত-মুশফিকদের সঙ্গে ঘরের মাটিতে কাজ করলেও এবার বিদেশ সফরে যাচ্ছেন সাবেক এই ক্রিকেটার।
যাত্রাপথে তুলে ধরেছেন পুরোনো স্মৃতি। ২০০১ সালে ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে পা রাখেন আশরাফুল।
জিম্বাবুয়ের বিপক্ষে বুলাওয়েতে ওয়ানডে সিরিজে অভিষেক হয় তার। নিজের ক্যারিয়ারের শেষ ম্যাচটাও জিম্বাবুয়েতে খেলেছেন টাইগারদের বর্তমান ব্যাটিং কোচ। এবার সেই জিম্বাবুয়ে সিরিজ দিয়ে শুরু করছেন কোচ হিসেবে প্রথম বিদেশ সফর।
দলের সঙ্গে ঢাকা ত্যাগ করার আগে আশরাফুল বলেন, ‘১৩ বছর পর আবার বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে জিম্বাবুয়ে সফরে যাচ্ছি। গত ৭ মাস ধরে দেশের মাটিতে দলের সঙ্গে কাজ করেছি।