ঢাকা রোববার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

বিদায়ী ম্যাচে নিজেদের মেলে ধরতে চায় জর্ডান

বিদায়ী ম্যাচে নিজেদের মেলে ধরতে চায় জর্ডান

জর্ডান ম্যাচে লিওনেল মেসি শুরু থেকে খেলবেন? বদলি খেলবেন? নাকি পুরো বিশ্রামে থাকবেন? এ প্রশ্নের উত্তর জানা নেই জামাল সেলামির। তবে, মেসি খেলুক, না খেলুক, আর্জেন্টিনাকে শক্তিশালী মেনে ছক কষছেন জর্ডান কোচ। আর দলটির অধিনায়ক নুর আল-রাওয়াবদেহ’র চাওয়া, আর্জেন্টিনা ম্যাচে ইতিবাচক ছাপ রেখে যাওয়া। বাংলাদেশ সময় আজ সকাল ৮টায় ডালাসে উত্তর আমেরিকা বিশ্বকাপের ‘জে’ গ্রুপের শেষ ম্যাচে শিরোপাধারী আর্জেন্টিনার বিপক্ষে খেলবে জর্ডান।

আলজেরিয়া ও অস্ট্রিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউট পর্বে খেলা এরই মধ্যে নিশ্চিত করেছে আর্জেন্টিনা। টানা দুই হারে ছিটকে গেছে নবাগত জর্ডান। তবে, চলে যাওয়ার আগে, ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে নিজেদের মেলে ধরতে চান দলটির অধিনায়ক। ‘এখানে থাকতে পারাও একটা বার্তা যে, আমরা জর্ডানের মানুষ এবং সংস্কৃতিকে তুলে ধরতে চাই এবং বিশ্বকে দেখাতে চাই, আমরা কারা। জর্ডানের মানুষ স্বপ্ন দেখে; অধ্যাবসায়ী এবং সেটা তুলে ধরতে পেরে আমরা খুশি।’

টানা তিন জয়ের আত্মবিশ্বাস নিয়ে নকআউটে যাওয়ার লক্ষ্য থাকবে আর্জেন্টিনার, জানেন সেলামি। মেসি খেলুক, না খেলুক, দলটির বাকি খেলোয়াড়রা নিজেদের মেলে ধরার চেষ্টায় থাকবে, জানেন জর্ডান কোচ। ‘শুরুর একাদশ নিয়ে আর্জেন্টিনা কোচের ভাবনা কী, তা সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই। তবে, তাদের দলে যারাই আছে, দলটা ব্যতীক্রম এবং তাদের সব খেলোয়াড়রই এই দলে থাকার যোগ্য। তারা সবাই বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখে। খেলোয়াড়টি যেই হোক না কেন, সে আর্জেন্টিনার স্বপ্ন বয়ে নেবে। অবশ্যই, যদি মেসি খেলে, সে বিশ্বের সেরা খেলোয়াড়দের একজন এবং যদিও নাও খেলে, তাহলেও একটা শক্তিশালী এবং নিখাদ দলের বিপক্ষে খেলতে হবে আমাদের।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত